ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

হুমায়ূন আহমেদের জন্মদিন: চ্যানেল আইতে তিনদিনব্যাপী বইমেলা


সাহিত্য ডেস্ক photo সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ১:৫৫

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে তিনদিনব্যাপী বইমেলার আয়োজন করেছে অন্যপ্রকাশ এবং চ্যানেল আই অনলাইন। হুমায়ূন আহমেদ-এর লেখা বই নিয়ে আগামী ১৩, ১৪ এবং ১৫ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় ৩০% কমিশনে পাঠক বই ক্রয় করতে পারবেন। এছাড়াও চ্যানেল আই অনলাইন আয়োজন করেছে ‘আমার হুমায়ূন’ শিরোনামে ব্যতিক্রমী আয়োজন। চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে সকালে হুমায়ূন আহমেদকে স্মরণ করে সঙ্গীত পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পী প্রান্তি, অথি এবং ইমরান খন্দকার। দুপুর ১টা ০৫ মিনিটে এবং সিনেমার গানে উপভোগ করবেন হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রের গান। 
হুমায়ূন আহমেদ-এর জন্মদিন উপলক্ষে আগেরদিন বিকাল ০৩:০৫ মিনিটে দেখবেন হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘নয় নং বিপদ সংকেত’। এছাড়াও চ্যানেল আইয়ের পর্দা জুড়ে থাকবে নানা আয়োজন। 

 

শান্তা / শান্তা