কবিতা
হাহাকার জ. ই. মামুন
হাহাকার
জ. ই. মামুন
চোখের মধ্যে সূর্য ওঠে চোখের মধ্যে ভোর
চোখের মধ্যে বন্ধ কপাট খোলো চোখের দোর।
চোখের মধ্যে জলতরঙ্গ উছলে পড়ে ছটা
চোখের মধ্যে আষাঢ় শ্রাবণ মেঘের ঘনঘটা।
চোখের মধ্যে হলদে পাখি বউ কথা কও গায়
চোখের মধ্যে নাচছে ময়ূর ঘুঙুর বাঁধা পায়।
চোখের মধ্যে কেমন যেন জড়িয়ে আছে মায়া
চোখের মধ্যে আর কিছু নেই শুধু তোমার ছায়া।
চোখের মধ্যে মধ্য দুপুর কলজেপোড়া রোদ
চোখের মধ্যে মস্ত বিকেল মিলিয়ে যাওয়া ক্রোধ।
চোখের মধ্যে সন্ধ্যা নামে আবীর রঙা লাল
চোখের মধ্যে ছোট্ট খুকি টুকটুকে তার গাল।
চোখের মধ্যে রাত্রি আসে অন্ধকারের সুর
চোখের মধ্যে নিদ্রা খেলে স্বপ্ন, সুমধুর।
চোখের মধ্যে মধ্যরাতে ঝড় তোলে জলধি
চোখের মধ্যে সেই হাহাকার বইছে নিরবধি।
শান্তা / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied