ডিবির অভিযানে আন্তঃজেলা চক্রের ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা চক্রের ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান এর নির্দেশে ময়মনসিংহ মহানগরীকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং মাদক সন্ত্রাস চুরি-ছিনতাই জোয়াসহ বিভিন্ন অপরাধ দমনে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ডিবি'র ওসি মোঃ সফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে ডিবির এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৯ অক্টোবর রাতে কোতোয়ালী থানাধীন পাটগুদাম মোড়স্থ হাজী কাশেম আলী কলেজের সামনে থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ বিবেক ইসলাম সুমন (৩২), পিতা-মৃত উবায়দুল হক, মাতা-মৃত আছিয়া বেগম, সাং- মোহাম্মদ নগর, মনোয়ারা বেগমের বাসা, ৯ নং ওয়ার্ড চট্টগ্রাম সিটি, থানা-বায়েজিদ বোস্তামি, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ রিপন মিয়া (৩২), পিতা-মোঃ আলেফ আলী, মাতা-মোছাঃ বেগম, সাং-সালুরা, থানা-তারাকান্দা, ৩। মোঃ রফিকুল ইসলাম(৩০), পিতা-মোঃ আঃ সামাদ, মাতা-মোছাঃ আণোয়ারা, সাং-কুতুবপুর, থানা-নান্দাইল, উভয় জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। তিন মাদক ব্যাবসায়ী এবং ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার