কবিতা
তুমিহীনা ফারজানা ইয়াসমিন
তুমি ছাড়া আমার সহস্র স্বপ্নেরা
করে যায় আলিঙ্গন মনের গহীন কোণে।
শুধু তুমিহীনা আমি একাকী স্বপ্নদের রাখি,
হাজারো স্রোতে ভাসিয়ে অনাদিকাল হৃদয় মাঝে।
কত-শত কথা জমে ছিল তোমাকে বলবো বলে,
তার কিছুই হলো না বলা এই জীবনে।
কতো রাত ভেবেছি এমন একটা রাত আসবে,
যে রাতে কথা হবে চোখে চোখে নীরব ঠোঁটের আলিঙ্গনে।
কতো বৃষ্টি দেখেছি ভিজেছি শীতলতার স্পর্শে,
তার বৃষ্টি ভেজা শরীর ছুঁয়ে দেখা হয়নি কখনো।
কতো শীত অপেক্ষায় থেকেছি তার উষ্ণতা পেতে,
তার উষ্ণ আলিঙ্গনে একটা ভোরের প্রতীক্ষা ছিল দু'চোখে।
শান্তা / Aminur
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied