ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ডিপ্লোমা প্রকৌশলী ছাত্র শিক্ষকদের প্রধানমন্ত্রীকে স্মারকলিপি


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১১-১০-২০২১ বিকাল ৫:৩২

 পেশা ও কারিকুলামগত বিরাজমান সমস্যা নিরসনে ঘোষিত চার দফা বাস্তবায়নের দাবি ও  পেশাগত পদ-পদবী নিয়ে আইইবি'র ষড়যন্ত্রের প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক  পেশাজীবি সংগ্রাম পরিষদের উদ্যোগে সোমবার নগরীর আইডিইবি চট্টগ্রাম জেলা কার্যালয় মাঠে ডিপ্লোমা প্রকৌশলী পেশাজীবি ও ছাত্র শিক্ষকদের বিভাগীয় প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।  সমাবেশে শেষে প্রধানমন্ত্রীকে বিভিন্ন দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। 
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলার আহবায়ক অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান। প্রধান বক্তা ছিলেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক প্রকৌশলী মোঃ ফজলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি'র কেন্দ্রীয় সহ-সভাপতি জাফর আহমেদ সাদেক,  রেলওয়ে ডিপ্রকৌসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মো.মোবারক হোসেন, পিজিসিবি ডিপ্রকৌসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী দেওয়ান মো. ইলিয়াস, সড়ক ও জনপথ ডিপ্রকৌসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মমিনুল ইসলাম, চপই',র সাবেক ছাত্রনেতা ও মহানগর যুবলীগের সদস্য প্রকৌশলী আবু মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম  জেলা আইডিইবি'র সভাপতি প্রকৌশলী মোঃ নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জসীম উদ্দিন। বক্তব্য রাখেন, বিউবো ডিপ্রকৌস সভাপতি প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, রেলওয়ে ডিপ্রকৌস সভাপতি প্রকৌশলী ছারওয়ার ই আলম মজুমদার, বন্দর ডিইএ'র সভাপতি প্রকৌশলী মাহমুদ হারুন ভুঁইয়া, বাকাছাপ সভাপতি প্রকৌশলী ইয়াছিন আরাফাত বাপ্পি, প্রাইভেট সেক্টর ডিইএফ'র সভাপতি প্রকৌশলী মোঃ শাহীন চৌধুরী, কর্মপ্রত্যাশী ডিইএ'র সাধারণ সম্পাদক মির্জা রবিউল ইসলাম নয়ন, পৌর ডিপ্রকৌসের সভাপতি প্রকৌশলী বেলাল আহমেদ খান, আইডিইবি রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, বান্দরবান জেলার উপদেষ্টা প্রকৌশলী মং সুই খই মারমা, কক্সবাজার জেলার সদস্য সচিব প্রকৌশলী মোঃ জালাল উদ্দীন, হাটহাজারী উপজেলার সভাপতি প্রকৌশলী নিয়াজ মোর্শেদ, কর্ণফুলি উপজেলার সভাপতি প্রকৌশলী মোঃ হাসমত আলী, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সোহেল, প্রকৌশলী লোকমান চৌধুরী, গণপুর্ত ডিপ্রকৌসের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ করিম উদ্দিন প্রমুখ।  সমাবেশে শেষে বিভিন্ন দাবি জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করেন।
সভা  শেষে বিরাট বিক্ষোভ মিছিল বিভাগীয় কমিশনারের কার্যালয় অভিমুখে রওনা হলে আমবাগান পুলিশের বাঁধায় মিছিল সমাপ্ত করে একটি প্রতিনিধি দল গিয়ে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন