রাসুল (স.) জীবন চরিত্র মুমিনের একমাত্র পাথেয় : মঠবাড়িয়ায় কাফিলুদ্দিন সালেহী
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১ অক্টোবর সোমবার রাতে সারাদেশের ন্যায় ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ইসলামী ফাউন্ডেশনের গর্ভনর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সিরে কোরআন আল্লামা ড. কাফিলুদ্দিন সরকার সালেহি মঠবাড়িয়া কেন্দ্রীয় মডেল জামে মসজিদ চত্বরে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) রাষ্ট্রীয়ভাবে ঘোষণ দেয়ায় মাহমান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ ও তাদের দীর্ঘয়ু কামনা করেন।
তার সাথে সরকারের ভুয়সী প্রসংশা করে বলেন, সারা দেশে এক যোগে ৫৬০টি মডেল মসজিদে শুভ উদ্ধোধন করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। যা এযাবত কালে একটি বিরল ইতিহাস। এছাড়াও জাতির স্থপতি বঙ্গবন্ধু ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ছিলেন। সে হিসেবে তাঁর যোগ্য কণ্যা দেশের প্রতিটি উপজেলায় একটি করে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন। এ সময় বিশ্বনবী (স.)-এর উল্লেখ যোগ্য জীবনালেখ্য নিয়ে ময়দানে উপচেপড়া ধর্মপ্রাণ জনতার সামনে মুমিনের সুন্দর জীবন গঠন মূলক আলোচনা করেন, দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তির দিশা হতে পারে আমাদের প্রত্যেকের জীবনে রাসুল (স.)-এর ৬৩ বছরের উত্তম আলোকিত জীবন চরিত সে অমূল্য পরশ পাথরের ছোঁয়ায় কেয়ামতের কঠিন দিবসে কল্যাণের একমাত্র দিশা হতে পারে। দিবসটিকে যথাযোগ্য মর্যাদা দিতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত কচিকাচা শিশু ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ নবী করিম (স.)-এর প্রশংসা খচিত ব্যানার ও প্লেকার্ড বহন করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাহফিল ময়দানে সমবেত হয়।
আলোচনা পেশ করেন, মুফতি মাও. সানাউল্লাহ নেছারী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মডেল জামে মসজিদের পেশ ইমাম আলহাজ হযরত মাও. সিদ্দিকুর রহমান, গুদিঘাটা ফাজিল মাদ্রাসার উপাধাক্ষ্য মাও. এবিএম ইদ্রিস হোসেন, দক্ষিণ বন্দর জামে মসজিদের পেশ ইমাম মাও. শাহ জালাল, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি আরিফ উল হক, মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ