বাংলাদেশ কাস্টমস সাধারণ সভা নিয়ে বিতর্ক অর্থের প্রভাব,অনিয়ম ও পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন
বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট রাজস্ব আহরণের একটি গুরুত্বপূর্ণ সরকারি বিভাগের কাস্টমস এর সাধারণ সভা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই বিভাগের অধীনে বিভিন্ন কাস্টমস কমিশনারেট ও সার্কেল দপ্তর পরিচালিত হয়, যেখানে শত শত রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান রয়েছে।
জানা গেছে, প্রতিটি কমিশনারেটে একটি করে তৃতীয় শ্রেণির কর্মচারী সংগঠন রয়েছে বলে জানা গেছে। তবে এসব সংগঠনের কোনো সরকারি নিবন্ধন নেই বলে অভিযোগ রয়েছে। নিবন্ধনবিহীন এসব সংগঠন কীভাবে কমিশনারেটে কার্যক্রম পরিচালনা করছে এবং গ্রহণযোগ্যতা পাচ্ছে, তা নিয়ে ব্যবসায়ী মহলে প্রশ্ন উঠেছে। বর্তমানে দেশের প্রায় ২০-২৫টি আঞ্চলিক কাস্টমস কমিশনারেটে বাংলাদেশ কাস্টমস তৃতীয় শ্রেণি নির্বাহী কর্মচারী সমিতি (বাকাস) কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় পুরাতন জাতীয় রাজস্ব বোর্ড, সেগুনবাগিচা, ঢাকায় অবস্থিত। বর্তমানে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আল হেলাল তাজ এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাহবুব হোসাইন।
বর্তমান পরিষদের সভাপতি সালেক খান। আনুমানিক প্রায় এক বছর আগে জাতীয় রাজস্ব বোর্ড ঐক্য পরিষদের আন্দোলনে অংশগ্রহণের ঘটনাকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারের সময় কর্তৃপক্ষের সিদ্ধান্তে তিনি চাকরি থেকে অবসর গ্রহণে বাধ্য হন। পরবর্তীতে তিনি ন্যায্য বিচার চেয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।
সংগঠনের সাধারণ সদস্যরা জানান, সভাপতি হিসেবে সালেক খান সদস্যদের স্বার্থ রক্ষা, পদোন্নতির পরীক্ষা এবং সময়সীমা বিভিন্ন সময় দাবি নির্ধারণের দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সেসব দাবি বাস্তবায়নেও সংগঠনের সকল সদস্যদের চাহিদার অবদান বাস্তবায়ন ও করেছেন।তবে তাঁর ব্যক্তিগত সংকটের সময় সংগঠনের অনেক সদস্য তাঁর পাশে দাঁড়াননি বলেও অভিযোগ রয়েছে।
এছাড়া সংগঠনের বিভিন্ন আঞ্চলিক কমিশনারেট থেকেও তাঁর পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়নি। আর ঢাকা দক্ষিণ কমিশনারেটের আঞ্চলিক কমিটির সভাপতি শাহীন মিয়ার পরামর্শে এবং কয়েকজন নেতার সহযোগিতায় বর্তমান পরিষদের মেয়াদ শেষ হওয়ায় গত ৩ জুলাই সাধারণ সভার মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়। সারা দেশে যথাযথ প্রচার-প্রচারণা ছাড়াই এবং বিভিন্ন আঞ্চলিক কমিশনারেটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আনুষ্ঠানিকভাবে অবহিত না করেই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মীরা জানিয়েছেন, ঢাকার তিন থেকে চারটি কমিশনারেটের সাধারণ সদস্য এবং কয়েকটি কমিশনারেটের সভাপতি ও সাধারণ সম্পাদক ওই সভায় উপস্থিত ছিলেন।
সংগঠনের এক সাবেক এক নেতা জানান, গঠনতন্ত্র অনুযায়ী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের সব আঞ্চলিক কমিশনারেটের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পরই বর্তমান কমিটি বিলুপ্ত করা যেতে পারে। এর আগে কমিটি বিলুপ্ত করার সুযোগ নেই। সভাপতি সালেক খান ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনি সাধারণ সভায় উপস্থিত হয়ে সদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভা ত্যাগ করেন। তবে অধিকাংশ সদস্যের অনুপস্থিতিতেই বর্তমান কমিটি বিলুপ্ত করে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সংগঠনের জন্য দুঃখজনক বলে অনেকেই জানিয়েছেন।
ঢাকার বাইরের বিভিন্ন কমিশনারেটের নেতা-কর্মীদের অভিযোগ, তাঁদের মতামত ও মূল্যায়ন যথাযথ গুরুত্ব পায় না। তাঁদের ভাষ্য, সংগঠনের মূল কাজ হওয়া উচিত আইন ও বিধি অনুযায়ী সদস্যদের সমস্যা সমাধান করা এবং প্রয়োজনে আলোচনা ও সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা।
বিভিন্ন আঞ্চলিক কমিশনারেটের সাধারণ সদস্যদের মতে, সালেক খান একজন নীতিবান ব্যক্তি। সংগঠন পরিচালনার সময় তিনি কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং অন্যায়ের সঙ্গে আপসও করেননি। তাঁদের দাবি, সংগঠনের কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ের কারণেই তিনি বর্তমানে ভুক্তভোগী। তাই তাঁর চলমান মামলার ন্যায্য নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন নির্বাচন না করার দাবি জানান তারা।
একজন করদাতা ব্যবসায়ী জানান, আগে সিপাহীদের মধ্যে শৃঙ্খলা, সৌজন্য ও ভালো আচরণ ছিল। এখন বিভিন্ন ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগ শোনা যায়। একটি অনিবন্ধিত সংগঠন কীভাবে সরকারি প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তার দাবি, বিভিন্ন সময়ে ওই সংগঠন ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে আর্থিক অনুদানও চেয়ে থাকে। এমন অনিবন্ধিত সংগঠনের দাবি-দাওয়া আইন ও বিধি অনুযায়ী কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
এমএসএম / এমএসএম
ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে এলএসপি-দের অবস্থান কর্মসূচি
নিবন্ধনের দাবিতে ডেন্টাল ডিপ্লোমাধারীদের আন্দোলনের ডাক
বাংলাদেশ কাস্টমস সাধারণ সভা নিয়ে বিতর্ক অর্থের প্রভাব,অনিয়ম ও পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন
বিএনপি নেতা হওয়ায় পদোন্নতিবঞ্চিত যুগ্ম সচিব রথীন্দ্রনাথ
পরিষ্কার-পরিচ্ছন্নতায় শিক্ষক-শিক্ষার্থী সহ সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান বিএনপি নেতা আফাজ উদ্দিনের
ফ্যাসিস্টের পৃষ্ঠপোষকতায় এখন ও বহাল তবিয়তে সহজ ডট.কম ও এস এ কর্পোরেশন
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সন্ত্রাস বিরোধী আইনে হাজী জহির গ্রেফতার
শিশুর প্রতি সহিংসতা ও রাফির মৃত্যু: আমাদের করণীয় ও সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ
মগবাজারে আয়াত ফ্যাশনের নতুন আউটলেটের উদ্বোধন
দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ করেছে ডিএনসি