ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার : আদালতে প্রেরণ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৬-৬-২০২১ বিকাল ৫:৫৮
মানিকগঞ্জের সাটুরিয়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনিরুজ্জামানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাটুরিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে রোববার (৬ জুন) দুপুরে মানিকগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। মনিরুজ্জামান সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারের কার্যালয়, ঢাকা পশ্চিম‍াঞ্চলের রাজস্ব কর্মকর্তা ছিলেন।
 
জানা গেছে, তার পিতা আব্দুস সামাদ মুক্তিযোদ্ধা নন, তারপরও মনিরুজ্জামান তার পিতার নামে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করে বানিয়ে রাজস্ব কর্মকর্তা হিসেবে চাকরি নিয়েছিলেন। পরে তার পিতার মুক্তিযোদ্ধার সনদ ভুয়া প্রমাণিত হলে তার চাকরি চলে যায় এবং দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারায় অভিযুক্ত হন। পরে আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
 
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম জানান, আসামি মনিরুজ্জামানের বিরুদ্ধে সাটুরিয়া থানায় প্রতারণার একাধিক মামলা রয়েছে। মনিরুজ্জামান দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারায় একজন সাজাপ্রাপ্ত আসামি। তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা ছিল। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ