ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ত্রিশালে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২১ বিকাল ৬:৩২

‘অনলাইনে খাজনা দিব-ঘরে বসেই দাখিলা পাব’ স্লোগানকে সামনে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৬ জুন) দুপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। 

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, বালিপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, আমিরাবাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্টো, কাঁঠাল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, রির্পোটার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন প্রমুখ। 

আলোচনায় অনলাইনে খাজনা পরিশোধের বিষয়ে সকল জনপ্রতিনিধি, সচেতন মহল ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার