ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার হতে দেব না : মেসি
বিশ্বকাপ ফাইনালের আগে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালকে ঘিরে ফুটবল বিশ্বের আগ্রহ তুঙ্গে। একদিকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি, অন্যদিকে ভবিষ্যতের সম্ভাব্য তারকা ইয়ামাল। আর সেই মহারণের আগে স্পেনের তরুণ এই উইঙ্গারকে প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে উপস্থিত ছিলেন মেসি। সেখানে ইয়ামালকে নিয়ে প্রশ্নের জবাবে আর্জেন্টাইন কিংবদন্তি অকপটে স্বীকার করেন, স্পেনের এই তরুণ ফুটবলার ইতোমধ্যেই বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম হয়ে উঠেছেন।
মেসি বলেন, 'ইয়ামাল অসাধারণ একজন ফুটবলার। আমি তাকে অনেক দিন ধরেই অনুসরণ করছি, কারণ সে এমন একটি ক্লাবে খেলে, যেটিকে আমি খুব ভালোবাসি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের আইকনে পরিণত হয়েছে। তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে এবং ইতিহাস গড়ার দারুণ সুযোগও রয়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন সেটা এবার না হয়।'
শৈশবে ইয়ামালকে কোলে নিয়ে তোলা বহুল আলোচিত ছবির প্রসঙ্গও উঠে আসে সংবাদ সম্মেলনে। সেই স্মৃতিচারণ করে মেসি বলেন, 'আমি যখন ওর সঙ্গে ছবি তুলেছিলাম, তখন সে ছিল ছোট্ট একটি শিশু। আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামব—এটা সত্যিই অবিশ্বাস্য। জীবন কখনও কখনও এমন গল্পও লিখে। এখন সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।'
ইয়ামালকে প্রশংসার পাশাপাশি স্পষ্ট বার্তাও দিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। মেসি বলেন, 'আমি চাই ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, কারণ ওর ভালো মানে বার্সেলোনারও ভালো। কিন্তু ফাইনালে আমরা চেষ্টা করব যেন ও নিজের সেরাটা খেলতে না পারে। যদিও সেটা সহজ হবে না। স্পেনের অনেক ভালো খেলোয়াড় আছে এবং তাদের খেলার ধরনও দুর্দান্ত। তবে আমাদেরও নিজেদের শক্তি রয়েছে।'
Parna / Parna
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ