ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সমন্বিত স্বাস্থ্যসেবা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ রাত ৮:৪

চট্টগ্রামে আমেরিকান ওয়েলনেস সেন্টারের নতুন শাখার উদ্বোধন ও স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) নগরীর ষোলশহর এলাকায় অবস্থিত চট্টগ্রাম এলজিইডি ভবনের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাখা উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ, সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সমন্বিত চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে রোগের উপসর্গের চিকিৎসার পাশাপাশি রোগের মূল কারণ চিহ্নিত করে খাদ্যাভ্যাস ও জীবনধারায় পরিবর্তন আনার আহ্বান জানানো হয়েছে।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসা গবেষক, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক, দ্য সেন্টার অব ইন্টিগ্রেটিভ মেডিসিন, যুক্তরাষ্ট্রের কনসালট্যান্ট এবং আমেরিকান ওয়েলনেস সেন্টারের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মজিবুল হক।

সেমিনারে স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ তুলে ধরেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের চিফ কনসালটেন্ট ডা. এসএএনএম কামরুল আহসান।

মজিবুল হক বলেন, বর্তমানে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, স্থূলতা ও অন্যান্য দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগ দ্রুত বাড়ছে। এসব রোগের পেছনে বংশগত কারণের পাশাপাশি অতিপ্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ, শারীরিক নিষ্ক্রিয়তা এবং পর্যাপ্ত ঘুমের অভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, রোগকে শুধু একটি উপসর্গ বা একটি অঙ্গের সমস্যা হিসেবে দেখলে কার্যকর সমাধান পাওয়া কঠিন। রোগের পেছনে থাকা খাদ্যাভ্যাস, বিপাকীয় সমস্যা, দীর্ঘস্থায়ী প্রদাহ, অন্ত্রের ভারসাম্যহীনতা, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং জীবনযাপনের ভুল অভ্যাসগুলো চিহ্নিত করা জরুরি। এজন্য অতিপ্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয়, অতিরিক্ত ভাজাপোড়া, ট্রান্সফ্যাট ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলা উত্তম। ওষুধের পরিবর্তে মৌসুমি ফল, শাকসবজি, মানসম্মত প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং পরিমিত প্রাকৃতিক খাবার গ্রহণ করেও সুস্থ থাকা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম নগরী ও উপজেলা মিলে প্রায় দুই কোটি মানুষের বসবাস। সেই তুলনায় সরকারি-বেসরকারি মিলিয়ে হাসপাতালের শয্যা সংখ্যা প্রায় ১০ হাজার। তাই আমরা যদি সুস্থ থাকতে চাই, তাহলে আমাদের স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করতে হবে এবং সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এ জন্য জনসচেতনতা তৈরি এবং মানুষের পাশে থেকে কাজ করতে পারে, এমন প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে।

আমেরিকান ওয়েলনেস সেন্টারের চেয়ারম্যান মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সেমিনারের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা খাদ্যাভ্যাস, ডায়াবেটিস, হৃদরোগ, অটিজম, অন্ত্রের স্বাস্থ্য, দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ, সমন্বিত চিকিৎসা ও স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

মজিবুল হক বৈজ্ঞানিক তথ্য ও গবেষণালব্ধ প্রমাণের আলোকে তাদের প্রশ্নের উত্তর দেন এবং রোগ প্রতিরোধে সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

Parna / Parna

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন