ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ৪:১২
‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
 
বুধবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও জনসচেতনতামূলক মহড়া অনুষ্টিত হয়।উপজেলার নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।এসময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
 
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেনের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনদের উপস্থিতিতে অগ্নি নির্বাপন ও দূর্যোগ প্রতিরোধে মহড়া প্রদর্শন করা হয়।

এমএসএম / এমএসএম

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা