ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

৪ বলে ৩ ক্যাচ মিস, হাস্যকর ফিল্ডিং সাকিবদের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ১১:৮

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএলে একের পর এক ক্যাচ মিসে তুমুল হাস্যরসের সৃষ্টি হয়। চার বলে তিনটি ক্যাচ হাতছাড়া করার খেসারত দিয়েছে জাফনা কিংস। যার শুরুটা হয় সাকিব আল হাসানকে দিয়ে। তাদের সেই ফিল্ডিং দুর্বলতা ও ব্যাটিংয়ে বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত ম্যাচটি গল গ্যালান্টস ৬০ রানে জিতেছে।
ডাম্বুলায় জাফনার বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করছিল গল। সাকিবের দল জাফনা বেশ নিয়ন্ত্রিত বোলিং করছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে ১৭-১৮তম ওভারে তাদের লাগাতার ভুলের কারণে বদলে যায় দৃশ্যপট। শুরুটা হয় সাকিবের হাত ক্যাচ ফসকে যাওয়ার মধ্য দিয়ে। ১৭তম ওভারের শেষ বলে শর্ট ফাইন লেগে যাওয়া ক্যাচটি তিনি তালুবন্দী করতে পারেননি।
১৮তম ওভারের দ্বিতীয় সাহান আরাচিগের আরেকটি ক্যাচ ধরতে পারেননি লঙ্কান স্পিন অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। ডিপ মিডউইকেটে যাওয়া উড়ন্ত বলের লাইনেই তিনি যেতে ব্যর্থ। সেটি উল্টো সীমানা পেরিয়ে চার হয়ে যায়। একই ওভারে সেই ভেল্লালাগেই মিস করলেন মোহাম্মদ নেওয়াজের ক্যাচ। সবমিলিয়ে ৪ বলে ৩ ক্যাচ হাতছাড়া। ক্যাচ মিসের সেই মহড়া সেখানেই শেষ হয়নি।
আরাচিগের বাউন্ডারিতে তুলে মারা আরেকটি ক্যাচ লাইটের আলোয় বিভ্রান্ত হয়ে ছেড়ে দিয়েছেন ডেভিড ভিসা। এ ছাড়া নেওয়াজের একটি ক্যাচ ধরে সীমানা দড়ি অতিক্রম করেছেন ভেল্লালাগে। প্রতিপক্ষের হাস্যকর সব ভুলের সুবিধা ভালোভাবে কাজে লাগিয়েছেন আরাচিগে ও নেওয়াজ। ট্রাভিন ম্যাথিউর করা ওই ওভারে তারা ৩৪ রান তুলেছেন। ইনিংসের একেবারে শেষ বলে আউট হওয়ার আগে ৩৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন তিনবার জীবন পাওয়া আরাচিগে। যা গলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।
এ ছাড়া ক্রিস লিনের ২২ বলে ৪৬ এবং নেওয়াজের ২৭ রানের সুবাদে গল গ্যালান্টস ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে। ৩ ওভারে ২৭ রানের বিনিময়ে ১ উইকেট নেন সাকিব। জাফনার পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন দিলশান মাদুশঙ্কা ও লিজার্ড উইলিয়ামস। 
বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই উইকেটের মিছিল শুরু করে জাফনা। ৫০ রানের মাথায় তারা ৫ উইকেট হারিয়ে ফেলে। এর মধ্যে চারে নামা সাকিব থারিন্দু রত্ননায়েকের প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালান ভিসা-ভেল্লালাগে। তবে সেটি কেবলই ব্যবধান কমিয়েছে। জাফনা ১৭.৫ ওভারেই ১৩৩ রানে গুটিয়ে যায়। তাদের পক্ষে ভেল্লালাগে সর্বোচ্চ ৫৬ এবং ভিসা ২২ রান করেন। গলের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন এহসান মালিঙ্গা ও থারিন্দু রত্ননায়েকে।

 

আরমান / আরমান

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি