ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বিতর্কের অবসান : রিয়ালে রদ্রির এক পা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৭-২০২৬ দুপুর ৪:৫৫

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি হতে আর মাত্র এক ধাপ বাকি। ম্যানচেস্টার সিটি থেকে মাদ্রিদ ক্লাবে রদ্রির যাওয়ার বিষয়টি এখন আগের চেয়ে আরো কাছে। 

স্প্যানিশ তারকা তার ব্যক্তিগত শর্তাবলীর ব্যাপারে বন্দোবস্ত করেছেন। এই গ্রীষ্মের দলবদলের অন্যতম বড় চুক্তি সম্পন্ন হওয়ার পথে এখন কেবল দুই ক্লাবের মধ্যে অর্থ নিয়ে সমঝোতায় পৌঁছানো বাকি।

গণমাধ্যমের খভর, রদ্রি ইতোমধ্যে রিয়ালের জার্সি পরার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন। এখন তিনি দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কথাবার্তা শেষ হওয়ার অপেক্ষায়। এই চুক্তির মাঝে এখন একমাত্র বাধা আর্থিক প্যাকেজ নিয়ে মীমাংসা।

নির্ভরযোগ্য সাংবাদিক মাত্তেও মোরেত্তো জানিয়েছে, ট্রান্সফার ফি নিয়ে দুই ক্লাবের সমঝোতার অপেক্ষায় রদ্রি। রিয়ালের সঙ্গে তার চুক্তি নিয়ে ব্যক্তিগত খুঁটিনাটি চূড়ান্ত করেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। খেলোয়াড়ের দিক থেকে আর কোনো বাধা নেই। চূড়ান্ত সিদ্ধান্ত এখন ম্যানসিটি ও রিয়ালের ওপর নির্ভর করছে।

ফির ব্যাপারে দুই দল সমঝোতা করলেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। রিয়াল ভক্তরা এই দলবদল নিয়ে কড়া নজর রাখছে।

এমএসএম / এমএসএম

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ