ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

‘পোকার’ বিতর্কের মাঝে মাঠে নেমে জোড়া গোল নেইমারের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২৬ দুপুর ১১:২১

বিশ্বকাপে তেমন গেমটাইম না পাওয়া এবং শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়টা আক্ষেপের মাত্রা আরও বাড়িয়ে দেয় নেইমার জুনিয়রের। সেই হতাশা থেকেই কি না তিনি বিদায়ের ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন! বিশ্বকাপ থেকে বিদায়ের পর একধরনের জনপ্রিয় জুয়া ও বুদ্ধিবৃত্তিক কার্ড গেম ‘পোকার’ খেলে একের পর এক বিতর্কের মুখে পড়েন তিনি। এরই মাঝে সান্তোসের জার্সিতে মাঠে নেমে নেইমার জোড়া গোল করেছেন।
ব্রাজিলেইরো সিরি ‘এ’-র ম্যাচে আজ (রোববার) চ্যাপেকোয়েন্সের বিপক্ষে নেমে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। যেখানে দলের হয়ে দুটি গোলই করেন নেইমার। তার চেয়েও বড় বিষয় বিশ্বকাপে কেবল দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে ৩৫ মিনিটের মতো খেলতে পারা এই তারকা সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। 
ম্যাচের ৩৬ মিনিটে প্রতিপক্ষের বক্সে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বল দেওয়া-নেওয়ার পর আলতো শটে প্রথম গোলটি করেন নেইমার। এরপর পোকার খেলার ভঙ্গিতে হাত নাড়তে থাকেন তিন। পরে ৫১ ও ৬২ মিনিটের গোলে সান্তোসের বিপক্ষে উল্টো লিড নেয় চ্যাপেকোয়েন্স। ম্যাচে ফিরতে ৮৯ মিনিট পর্যন্ত সময় লাগে সান্তোসের। তারা পেনাল্টি পাওয়ার পর সফল স্পটকিকে স্কোরলাইন ২-২ করেন নেইমার।
এর আগে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে মরিয়া ছিলেন নেইমার। অনেক জল্পনার পর তিনি কার্লো আনচেলত্তির ব্রাজিল স্কোয়াডে জায়গা পেলেও খেলতে পেরেছেন স্রেফ ৩৫ মিনিটের মতো। ফিটনেস নিয়ে জটিলতার মাঝে তাকে দুই ম্যাচের শেষদিকে বদলি নামান এই কোচ। নরওয়ের বিপক্ষে একের পর এক সুযোগ মিসের ম্যাচে ব্রাজিল হেরে যায় ২-১ ব্যবধানে। শেষদিকে পেনাল্টিতে ব্রাজিলের পক্ষে ব্যবধান কমিয়েছিলেন নেইমার।
এরপর তিনি বিদায়ের ইঙ্গিত দিয়ে বার্তা দেন। তবে সেটি নেইমারের শেষ বিশ্বকাপ নাকি জাতীয় দল থেকেই বিদায় সেটি জানা যায়নি। এরপর নিউইয়র্কেই জনপ্রিয় জুয়া ও বুদ্ধিবৃত্তিক কার্ড গেম ‘পোকার’ টুর্নামেন্টে অংশ নেন তিনি। সেখানেও তার বেশিদূর যাওয়া হয়নি। সম্প্রতি দেশে ফেরার পর সাও পাওলোতে আরেকটি পোকার চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়ে আরও বড় সমালোচনার জন্ম দেন নেইমার।  
যা নিয়ে বিতর্ক শুরু হলে নেইমার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি এখানে দ্বিতীয় অনুশীলন সেশনের প্রস্তুতি নিচ্ছিলাম, তখন মনে পড়ল যে অনেকেই আমার পোকার খেলা নিয়ে আলোচনা করছে। আমি সকালে কাজ করেছি, খেলায় যাইনি, বরং অনুশীলনে ফিরে এসেছি। আমার তখন ছুটি ছিল। যা-ই হোক, ওরা তো কথা বলেই যাবে। আমি অনুশীলনের প্রস্তুতি নিচ্ছি। আমি কি অনুশীলন করতে পারব, নাকি তোমরা এভাবেই পেছনে লেগে থাকবে? নিজেদের জীবন নিয়ে ভাবো।’

 

Aminur / Aminur

‘পোকার’ বিতর্কের মাঝে মাঠে নেমে জোড়া গোল নেইমারের

বিতর্কের অবসান : রিয়ালে রদ্রির এক পা

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন্টের

৪ বলে ৩ ক্যাচ মিস, হাস্যকর ফিল্ডিং সাকিবদের

১৭ বছর পর ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

বিশ্বকাপে ‘ম্যাচ পাতানো’র কোনো প্রমাণ পায়নি ফিফা

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

আর্জেন্টিনার ফুটবল প্রধানের মোবাইল জব্দ-তদন্তের গুঞ্জন, যা বলছে ফেডারেশন

প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি

জিম্বাবুয়ে থেকে ব্যর্থ মিশন শেষে ফিরল বাংলাদেশ, লক্ষ্য এবার অস্ট্রেলিয়া

কয়েকদিন আগেই প্রেম ভেঙেছিল বিশ্বকাপ ফাইনালের নায়ক তোরেসের

লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন

হারের পর মুখ খুললেন মেসি