‘অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি বা ফাইফার পেলে স্বরণীয় হয়ে থাকবে’
বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ দল। নাহিদ রানা, শরিফুল ইসলাম, লিটন দাস ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। একাধিক তারকার অনুপস্থিতিতে এই সফর চ্যালেঞ্জিং হলেও বাস্তবতা মেনে নিচ্ছেন হাবিবুল বাশার সুমন।
বিসিবির প্রধান নির্বাচক বলেন, 'স্পোর্টসে আপনি সবসময় সবাইকে পাবেন না। পরিকল্পনা অনুযায়ী হবে না সবসময়। আমাদের জন্য শুধু দুর্ভাগ্যজনক না, হতাশাজনকও। তবে সম্ভাব্য সেরা দল নিয়েই যেতে হবে। ইঞ্জুরি হলে তো কিছু করার নেই।'
'বেশি চিন্তা এখন আর করতে চাই না। যেহেতু দল দিয়ে দিয়েছি। যারা ছিল ওদের নিয়ে সম্ভাব্য সেরা দলই গড়েছি। আমি আশাবাদী এই দল নিয়েই অস্ট্রেলিয়ায় ভালো করব।'-যোগ করেন তিনি।
এই সিরিজে নিজেদের প্রামণের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা বলে মনে করেন বাশার। তিনি বলেন, 'আমি কাউকে ছোট করছি না। তবে জিম্বাবুয়ের সঙ্গে সেঞ্চুরি আর অস্ট্রেলিয়ার সঙ্গে সেঞ্চুরি অনেক তফাৎ। ক্যারিয়ার হাইলাইট হয়।'
'অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করলে বা ৫ উইকেট পেলে ক্যারিয়ারে হাইলাইট হবে। বলতে পারবে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করেছি বা ৫ উইকেট পেয়েছি। সবার মনের মধ্যে থাকে আমি যেন ক্যারিয়ার শেষে মনে রাখার মতো কিছু করতে পারি। এটা সেই সিরিজ।'
এমএসএম / এমএসএম
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ
‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স
ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?