দেয়াল ধসে ব্রাজিলের সাবেক ফুটবলারের মৃত্যু
ব্রাজিলের রিও ডি জেনিরোতে তীব্র ঝড়ো হাওয়ার কারণে একটি দেয়াল ধসে পড়ে প্রাণ হারিয়েছেন সাবেক ফুটবলার তাসিও মায়া দেস সান্তোস (৪১)। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু ও সহকর্মী ভান্দ্রে করদেইরোও নিহত হয়েছেন।
বুধবার রিও ডি জেনিরোর সান্তা তেরেসা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে অবস্থিত মানসাও আলভিতে নামের একটি ইভেন্ট ভেন্যুতে কাজ করতেন সাবেক এই ফরোয়ার্ড। ঘটনা চলাকালে দমকা বাতাসের ধাক্কায় হঠাৎ ফুটপাতের পাশে থাকা একটি ভারী দেয়াল পথচারী ও পার্ক করা গাড়ির ওপর ধসে পড়ে।
পেশাদার ফুটবল ক্যারিয়ারে ২০০২ থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলেছেন তাসিও। সাউ ক্রিস্টোভাও থেকে উঠে আসা এই সেন্টার ফরোয়ার্ড ২০১৫ সালে বিখ্যাত ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোতে যোগ দিয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন।
বোটাফোগোর হয়ে তিনি ৬টি ম্যাচ খেলেন এবং ১টি গোল করেন। পরবর্তীতে ২০১৯ সালে ফেরোভিয়ানিও ক্লাবের হয়ে নিজের খেলাধুলার ইতি টানেন।
এই সাবেক অ্যাথলেটের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বোটাফোগো ফুটবল ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় তারা তার পরিবারের প্রতি সমবেদনা জানায়।
Aminur / Aminur
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
বিশ্বাসভঙ্গ : বার্সা ছাড়ার পেছনের চাঞ্চল্যকর ঘটনা ফাঁস করলেন রোনালদো
বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে নতুন শঙ্কা
মেসির বাবা হোর্হে আর নেই
ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন,‘হতাশাজনক’
‘সম্ভবত এটাই শেষ, আরেকটি বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই’
বিসিবিতে বহাল তবিয়তে পাপনের মদদপুষ্ট দুর্নীতির বরপুত্র প্রধান নির্বাহী সুজন
মেসির রেকর্ড গোলের ম্যাচে বড় জয় মায়ামির
পাকিস্তানের স্পিনে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ, হাতছাড়া ম্যাচের লাগাম
আগস্টের শেষেই নারী এশিয়া কাপ, আয়োজক আরব আমিরাত
টের স্টেগেনকে ছেড়ে দিলো বার্সেলোনা
নেইমারকে বিশ্বকাপের দলে নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল: আনচেলত্তি