ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২৬ দুপুর ৩:৪৯

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ নারী দল বেশ কিছুদিন আগেই দেশে ফিরেছে। দিন কয়েকের বিশ্রাম শেষে আবারও ক্যাম্পে ফিরেছেন নারী দলের ক্রিকেটাররা। বর্তমানে সিলেটে ফিটনেস ক্যাম্পে রয়েছেন ক্রিকেটাররা। আগামী ১০ আগস্ট থেকে মিরপুরে স্কিল ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। 
তার আগে বিসিবির বোর্ড সভা শেষে দেশের নারী ক্রিকেট নিয়ে এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। তারমধ্যে ক্রিকেটারদের চুক্তির মেয়াদ নবায়ন হয়েছে। ২০২৭ সালের জুলাই পর্যন্ত জাতীয় দলের জন্য ১৭ জন নারী ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন নাহিদা আক্তার, শারমিন সুপ্তা এবং নিগার সুলতানা জ্যোতি। 
এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন ৭ জন, ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন ২ জন এবং ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন ৫ জন। এদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৭ জন ক্রিকেটার চুক্তিবদ্ধ। সবমিলিয়ে আগামী মৌসুমে ৫৪ জন ক্রিকেটার রয়েছেন চুক্তিতে।  বিসিবির একটি সূত্র এমনটিই জানিয়েছে।
এদিকে, নারী ক্রিকেটের জন্য ৮ বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে ৮ জন নারী কোচ। সাবেক ক্রিকেটার এবং লেভেল ১ কোচিং থাকাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।  

 

Aminur / Aminur

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

বিশ্বাসভঙ্গ : বার্সা ছাড়ার পেছনের চাঞ্চল্যকর ঘটনা ফাঁস করলেন রোনালদো

বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে নতুন শঙ্কা

মেসির বাবা হোর্হে আর নেই

ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন,‘হতাশাজনক’

‘সম্ভবত এটাই শেষ, আরেকটি বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই’

বিসিবিতে বহাল তবিয়তে পাপনের মদদপুষ্ট দুর্নীতির বরপুত্র প্রধান নির্বাহী সুজন

মেসির রেকর্ড গোলের ম্যাচে বড় জয় মায়ামির

পাকিস্তানের স্পিনে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ, হাতছাড়া ম্যাচের লাগাম

আগস্টের শেষেই নারী এশিয়া কাপ, আয়োজক আরব আমিরাত

টের স্টেগেনকে ছেড়ে দিলো বার্সেলোনা

নেইমারকে বিশ্বকাপের দলে নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল: আনচেলত্তি

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?