ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ধর্ম যার যার উৎসব সবার : মেয়র টিটু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ১২:০
দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়,এটি এখন সার্বজানীন উৎসব বলে বক্তব্যে বলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।
 বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে।ধর্ম যার যার উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি।রামকৃষ্ণ মিশনে কুমারীপূজা অনুষ্ঠান শেষে ভক্তদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়,এটি এখন সার্বজনীন উৎসব।অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গাৎসবের প্রধান বৈশিষ্ট্য।
কুমারীপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব শাহ কামাল আকন্দ আকন্দ,সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব, সিটি কর্পোরেশনের স্যানিটারী ইনস্পেকটর দীপক মজুমদার।পূজা পরিচালনা করেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবব্রত বিশ্বাস জয়।
এবার ৯ বছর বয়সী কুমারী মা কে অপরাজিতা রুপে পুজা করা হয়  কুমারীর নাম : টিউলিপ সরকার, বয়স ৯ বছর পিতাঃ উৎপল সরকার বাসা আর, কে মিশন রোড, হলিসোল স্কুলের তৃতীয় শ্রেণীর ছাএী।  উল্লেখ্য হাজার হাজার ভক্ত সমাবেশে উৎসব মুখর পরিবেশে পুস্পাঞ্জলি প্রদান করা হয় এবং প্রসাদ বিতরন করার মধ্যদিয়ে এবারের দুর্গাষ্টমী পালিত হয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান