ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদ রানাকে নিয়ে তাসকিনের বার্তা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ১:৪৩

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা দুজনেই অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। নাহিদ রানা অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেও দলে রয়েছেন তাসকিন। 

আজ (শনিবার) ডাক্তার দেখানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসকিন জানিয়েছেন, শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করছেন। একই সঙ্গে খুব শিগগিরই জাতীয় দলের আরেক পেসার নাহিদ রানার সঙ্গে মাঠে নামার প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

তাসকিন লিখেছেন, 'আশা করি আমাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে এবং ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারব।'

এ সময় চিকিৎসা সেবার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক ড. ড্রর মাওরকে। পাশাপাশি বাংলাদেশি সহযোগী বাবুর অবদানের কথাও উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ডানহাতি পেসার।

আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গতকাল রাতে প্রথম দফায় ১৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্য দেশ ছেড়েছে।

এমএসএম / এমএসএম

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ