পাকিস্তানের স্পিনে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ, হাতছাড়া ম্যাচের লাগাম
৪৩ রানে পিছিয়ে পড়লেও, দ্বিতীয় ইনিংসের শুরুতে এতটা ব্যাকফুটে ছিল না ওয়েস্ট ইন্ডিজ। পোর্ট অব স্পেন টেস্টের তৃতীয় দিনে ৪০.৫ ওভারে ১০৩ রান তুলতেই স্বাগতিকরা ৬ উইকেট হারিয়ে বসেছে। ফলে পাকিস্তানের বিপক্ষে হাতে আর ৪ উইকেট থাকা ক্যারিবীয়দের লিড স্রেফ ৬০ রান। মূলত স্পিনার সাজিদ খান ও আলি উসমানের ঘূর্ণিতে দিশেহারা হয়ে উইন্ডিজ ব্যাটাররা লাগাম হারিয়েছেন।
দ্বিতীয় দিন শেষে অবশ্য পাকিস্তান প্রথম ইনিংসের ব্যাটিংয়ে যেমন শক্ত অবস্থানে ছিল, সেটি ধরে রাখতে পারেনি পরদিন (মঙ্গলবার)। বাবর আজম আর স্রেফ ২ রান (৮৮) যোগ করতেই রানআউটে কপাল পুড়েছেন। আব্দুল্লাহ শফিক ও সাজিদ খানের ৫৯ রানের জুটিই মূলত পাকিস্তানকে লিড নিতে উৎসাহ জুগিয়েছে। অথচ ২ উইকেটে ২৬৬ রান নিয়ে আগেরদিন শেষ করা পাকিস্তান পরদিন ৩১ রান যোগ করতেই হারায় আরও ৪ উইকেট।
১৪৭ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৮ রান করেন বাবর। তবে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শফিক। ক্রিকেটীয় ব্যাকরণ মেনে ব্যাটে ছন্দ তোলা এই ডানহাতি তারকা ৩২৩ বলে ১৫ চার ও ৩ ছক্কায় ১৬০ রান করেছেন। এ ছাড়া সাজিদ ৩০ রান করেন। তৃতীয় দিনে মূলত পাকিস্তানি ব্যাটারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন স্পিনার জোমেল ওয়ারিকান। বাঁ-হাতি এই অর্থোডক্স স্পিনার শিকার করেন ৬ উইকেট। এ ছাড়া শামার জোসেফ ২ ও জেইডেন সিলস ১ উইকেট নেন।
৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয়রা ৪০ রানের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। যা দিনশেষে পরিণত হয় ১০৩/৬। অবশ্য আগের ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৩ রান করা জাস্টিন গ্রিভসই এখন স্বাগতিকদের মূল ভরসা। তাকে সঙ্গ দিতে চতুর্থ দিনে ক্রিজে নামবেন ব্রেন্ডন কিং। এই ইনিংসে কাভেম হজ ৩৪, তেজনারায়ণ চন্দরপল ও রোস্টন চেজ সমান ১৭ রান করেছেন।
পাকিস্তানের পক্ষে এখন পর্যন্ত সাজিদ ৪ এবং উসমান ২ উইকেট শিকার করেছেন। প্রথম ইনিংসেও সমান ৪ উইকেট ছিল সাজিদের পকেটে। সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ৯০ রানে জিতেছিল। এবার দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের সামনে সিরিজে সমতা টানার সুযোগ।
Aminur / Aminur
কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ
চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...
হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!
নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি
‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা
কাতালান পতাকাকে কেন্দ্র করে বার্সার সমর্থকদের ওপর পুলিশের লাঠিচার্জ, নিন্দা ও ক্ষোভ
এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে গেলেন বাংলাদেশি পেসার
ভারতকে হারিয়ে ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতের বিপক্ষে আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জাদরান
ফাইনালে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক
নারী বিপিএল আয়োজন নিয়ে যা বললেন বিসিবি পরিচালক