ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৮-২০২৬ দুপুর ১২:৫৬

নিরাপত্তা বেষ্টনীর মাঝে একেবারে ব্যক্তিগতভাবে লিওনেল মেসি ও তার পরিবার রোববার সকালে শেষ বিদায় জানালেন হোর্হে মেসিকে। গত শনিবার রোজারিও এক ক্লিনিকে দীর্ঘদিন অসুস্থতায় ভুগে মারা যান আর্জেন্টাইন সুপারস্টারের বাবা। রোজারিওর সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে  ৬৮ বছর বয়সে প্রয়াত বাবা হোর্হেকে শেষ বিদায় জানান মেসি।

ইন্টার মায়ামি তারকা তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং সন্তানদের নিয়ে শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে এক প্রাইভেট বিমানে রোজারিওতে অবতরণ করেন। তিনি তার মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সাথে সৎকার অনুষ্ঠানে যোগ দেন। পরিবারটিকে বাড়তি গোপনীয়তা দিতে দুপুর থেকে 'এল প্রাডো' কবরস্থানটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।কিছু ভক্ত রোজারিও বিমানবন্দর এবং কবরস্থানে গিয়ে এই তারকাকে সমর্থনের বার্তা সংবলিত ব্যানার রেখে আসেন, ‘শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি’। এল প্রাডো কবরস্থানের বেড়ায় হাতে লেখা এমন একটি বার্তা দেখা যায়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এবং আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের পক্ষ থেকেও শোকপ্রস্তাব ও ফুলের তোড়া পাঠানো হয়।

রোজারিওর মেয়র পাবলো জাভকিন মেসির পরিবারকে তাদের এই ক্ষতির জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। সৎকার অনুষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রস্তুত ছিল বলে তিনি জানান।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের নির্দেশনায়, এই সপ্তাহের সকল পেশাদার ও যুব ক্যাটাগরির ম্যাচের আগে হোর্হের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয় এবং খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরা বাধ্যতামূলক করা হয়।

রোজারিওর স্থানীয় ক্লাব আবানদেরাদো গ্রানদোলি, যেখান থেকে মেসি ফুটবল খেলা শুরু করেছিলেন, তারা শনিবার তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আর্জেন্টাইন আইডল, তার বাবা এবং অন্যান্য শিশুদের সমন্বয়ে গঠিত দলের একটি পুরোনো ছবি পোস্ট করে এবং সাথে এক হৃদয়স্পর্শী বার্তা দেয়, ‘হোর্হে (মেসি) আমাদের ইতিহাসের অংশ ছিলেন এবং আমাদের ক্লাবের একজন কোচও ছিলেন। এখানে তিনি সেই ছোট্ট লিওনেলের প্রথম দিনগুলোতে সাথে ছিলেন, যিনি সময়ের সাথে বিশ্ব ফুটবলে ইতিহাস গড়েছেন।’

মেসি মাত্র ৪ বছর বয়সে যে ক্লাবে খেলা শুরু করেছিলেন, সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বার্তায় আরও যোগ করা হয়, ‘আমরা তোমাকে শক্ত করে জড়িয়ে ধরছি, লিও। আমাদের ইতিহাসের অংশ হওয়ার জন্য ধন্যবাদ, হোর্হে।’

দীর্ঘদিনের অসুস্থতাজনিত জটিলতায় রোসারিওর ‘সানাতোরিও সেন্ট্রো’-তে ভর্তি থাকার পর শনিবার ভোরে হোর্হে মেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমএসএম / এমএসএম

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

বিশ্বাসভঙ্গ : বার্সা ছাড়ার পেছনের চাঞ্চল্যকর ঘটনা ফাঁস করলেন রোনালদো

বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে নতুন শঙ্কা

মেসির বাবা হোর্হে আর নেই

ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন,‘হতাশাজনক’

‘সম্ভবত এটাই শেষ, আরেকটি বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই’

বিসিবিতে বহাল তবিয়তে পাপনের মদদপুষ্ট দুর্নীতির বরপুত্র প্রধান নির্বাহী সুজন

মেসির রেকর্ড গোলের ম্যাচে বড় জয় মায়ামির

পাকিস্তানের স্পিনে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ, হাতছাড়া ম্যাচের লাগাম

আগস্টের শেষেই নারী এশিয়া কাপ, আয়োজক আরব আমিরাত

টের স্টেগেনকে ছেড়ে দিলো বার্সেলোনা

নেইমারকে বিশ্বকাপের দলে নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল: আনচেলত্তি

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?