ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

১৫ বছর বয়সেই পাঁচ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর মোট সম্পদের পরিমাণ কত?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২৬ দুপুর ১:১১

ভারতীয় ক্রিকেটে অফুরন্ত প্রতিভা। তবে বৈভব সূর্যবংশীর মতো এত দ্রুত উত্থান সম্ভবত আর কারো নেই। মাত্র ১৫ বছর বয়সেই ভারতের জার্সিতে অভিষেক। শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হয়েছেন তিনি। 

সূর্যবংশীর ক্রিকেট যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে, এখনই তা বলা যাচ্ছে না। তবে বৈশ্বিক ক্রিকেটে নিজেকে বেশ প্রতিষ্ঠিত করে ফেলেছেন। মাঠে তার পারফরম্যান্সের কারণে স্বাভাবিকভাবে বড় বড় ব্র্যান্ডও তার সঙ্গে যুক্ত হতে শুরু করেছে। অনেকে হাত বাড়াচ্ছে। কেউ কেউ দীর্ঘমেয়াদে চুক্তি নিশ্চিত করে ফেলেছে। 

বিশেষ করে রাজস্থান রয়্যালসের সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার সবশেষ মৌসুমের পর তাকে নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছে ব্র্যান্ডগুলোর মধ্যে। শোনা যাচ্ছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ফিও বাড়িয়ে দিয়েছেন সূর্যবংশী। তার বাণিজ্যিক মূল্য নাকি চুক্তি প্রতি এক কোটি রুপি ছাড়িয়েছে।

বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৭ থেকে ১০ কোটির মধ্যে। আইপিএল বেতন, ম্যাচ ফি, ঘরোয়া ক্রিকেট ও ক্রমবর্ধমান ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট চুক্তি থেকেই বেশিরভাগ অর্থ আসছে।

এখনও কৈশোর পার করেননি সূর্যবংশী। স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের এই পর্যায়ে তাকে বড় বড় এন্ডোর্সমেন্ট থেকে রক্ষা করতে চাইছে পরিবার। কিন্তু বাণিজ্যিক চাকা ঠিকই ঘুরে চলেছে।

পাঁচটি বড় বড় ব্র্যান্ড ইতোমধ্যে সূর্যবংশীর সঙ্গে চুক্তি করেছে। এসএস ব্যাটস (সারিন স্পোর্টস) এই তালিকায় সবচেয়ে এগিয়ে। যদিও শচীনের মতো আইকনিক এমআরএফ ব্যাট স্পন্সরশিপে যুক্ত হননি তিনি। বর্তমানে সারিন স্পোর্টস (এসএস)-এর সঙ্গে তার বছরে প্রায় ৫০ লাখ টাকার একটি সরঞ্জাম চুক্তি রয়েছে। এসএস বাজারে বিশেষ ‘বৈভব সূর্যবংশী সংস্করণ’ ব্যাটও চালু করেছে।

এরপরে আছে কমপ্ল্যান। কমপ্ল্যানের ‘থোড়া প্ল্যান, থোড়া কমপ্ল্যান’ বিজ্ঞাপনের পরিচিত মুখ হয়ে উঠেছেন সূর্যবংশী। বিজ্ঞাপনটি সূর্যবংশীর প্রোফাইলের সাথে নিখুঁতভাবে মিলে যায়, যেখানে সঠিক পুষ্টি এবং নিষ্ঠার উপর আলোকপাত করা হয়েছে। তার সঙ্গে চুক্তি করেছে গুগল পে। এর তারুণ্যকেন্দ্রিক এক প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। টিনএজারের মধ্যে নিরাপদ অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেছেন তিনি। 

রেড বুলের সঙ্গে যুক্ত হয়েছেন সূর্যবংশী। আইপিএল চলাকালে রাজস্থান রয়্যালস সতীর্থ ধ্রুব জুরেলের সঙ্গে একটি রেড বুল চ্যালেঞ্জে যুক্ত হয়েছিলেন তিনি। যেখানে তাদের ৩০ বলে ৬০ রান করতে হতো। তার সঙ্গে চুক্তি করা অন্য ব্র্যান্ড হলো ঝাড়খণ্ড স্বাস্থ্য অধিদপ্তর। রাজ্যটি স্বাস্থ্যমন্ত্রী গত মে মাসে রাজ্যের তরুণদের সক্রিয়, ফিট ও সুস্থ থাকার জন্য অনুপ্রাণিত করতে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য