ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

দুর্দান্ত হাসানে ২০০-এর আগেই অস্ট্রেলিয়াকে থামিয়ে দিল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৮-২০২৬ দুপুর ১২:২২

শুরুতেও হাসান মাহমুদ, শেষেও হাসান মাহমুদ—ডারউইনে আজ শুরু হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ইনিংসের গল্পটা এমনই। দুই ওপেনারকে ফেরানো হাসান নিয়েছেন স্বাগতিকদের শেষ ৪ উইকেটও। তাঁর আগুনে বোলিংয়ে ২০০-এর আগেই শেষ অস্ট্রেলিয়া।
টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং হাসান করলেন আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ৫৫ রানে নিয়েছেন ৬ উইকেট। টেস্টে এই নিয়ে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। তাঁর আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানে। যা টেস্টে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড।
ডারউইনে আজ ৭৪ রানে ৪ উইকেট পড়ার পর অস্ট্রেলিয়া শুরু করে দ্বিতীয় সেশনের খেলা। লাঞ্চ বিরতি শেষে ব্যাটিংয়ে নামেন অ্যালেক্স ক্যারি। বিপদে পড়া অজিদের হাল ধরেন স্মিথ-ক্যারি। পঞ্চম উইকেটে তাঁরা (স্মিথ-ক্যারি) গড়েন ৮৫ বলে ৫৫ রানের জুটি। ক্যারিকে (১৯) বোল্ড করে জুটি ভাঙেন ইবাদত হোসেন চৌধুরী। ৩৭তম ওভারের প্রথম বলে ইবাদতের ভেতরে ঢোকা বলে পায়ের ব্যবহার ঠিকমতো ব্যবহারই করতে পারেননি ক্যারি।
কিছুক্ষণ পর আঘাত হানেন তাসকিন। ৩৯তম ওভারের তৃতীয় বলে বিউ ওয়েবস্টারকে যেভাবে বোল্ড করেছেন তাসকিন, সেই বল খেলার কোনো উপায়ই ছিল না তাঁর (ওয়েবস্টার)। গুড লেংথে পিচ করিয়ে অফস্টাম্পে আঘাত হানেন তাসকিন। ইবাদত-তাসকিনের পর এবার অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করে ফেলেন হাসান। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও হাসান পেয়েছেন ২ উইকেট। অধিনায়ক প্যাট কামিন্স (৯), মিচেল স্টার্ক (১) দুজনকেই কট বিহাইন্ড করেন হাসান।
এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়েন জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেড। ওয়েদারাল্ড (২৩), হেডকে (২২) দ্রুত ফিরিয়ে শুরুতে ধাক্কা দেন হাসান। এরপর মারনাস লাবুশেনের (১) উইকেট নেন ইবাদত। আর লাঞ্চের আগে ক্যামেরন গ্রিনকে (১৩) ফেরান তাসকিন। দ্বিতীয় সেশনে কেবল

 

Aminur / Aminur

চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা

যেভাবে বদলে গেছে ম্যানচেস্টার সিটির চেহারা

খিঁচুনিতে দুইবার মাঠেই ঢলে পড়া জামাল কবে ফিরতে পারবেন ফুটবলে?

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

ইনজুরি নয়, আইপিএলের গত আসরে যে কারণে মাঠে নামেননি ধোনি

‘এসি-বিহীন রুমে’ থেকেও বাংলাদেশে খেলতে রাজি শুকি, কেন এত ত্যাগ?

বিপিএল বাদেই ৩৫-৪০ লাখ টাকা পাবে, ক্রিকেটাররা অনেক খুশি : তামিম ইকবাল

৬ হাজার কোটি টাকার খেলোয়াড় বিক্রি করে বিশ্বরেকর্ড চেলসির

বিপিএল হচ্ছে না, নতুন যে পদক্ষেপ নিলো বিসিবি

ব্যালন ডি’অর জয়ীসহ যেসব তারকারা ক্লাবহীন

দায়িত্ব ছাড়ার দুই মাস পর ফের ঘানার হেড কোচ হলেন কুইরোজ

তৃতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, পুলিশি তদন্তের কারণে নেই কার্স