ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ১১:২৬

বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জামাল মুসিয়ালা গত সোমবার একটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে হঠাৎ মাঠে লুটিয়ে পড়লে তাকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। ঠিক তিন দিন পর মিউনিখে ঠিক একই ধরণের অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হলো।
২৩ বছর বয়সী এই ফুটবলার দ্বিতীয় বিভাগের দল হেইডেনহেইমের বিপক্ষে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামার মাত্র কয়েক মিনিটের মাথায় ঘাসের ওপর পড়ে যান।
চিকিৎসক দল যখন তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিল, তখন মুসিয়ালাকে বেশ দিশেহারা দেখাচ্ছিল।
পরে তাকে অন্যদের সহায়তায় মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
ম্যাচ শেষে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল জানান যে, মুসিয়ালা খুব শীঘ্রই এই পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য জানাবেন।
এবার্ল বলেন, ‘জামাল অদূর ভবিষ্যতে এই বিষয়ে কথা বলবে। আমরা বিষয়টি সম্পর্কে আগে থেকেই জানি এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন রয়েছি।
’তিনি আরও যোগ করেন, ‘জামাল নিজেই সব বলবে। সে এখন ড্রেসিংরুমে আছে, পোশাক পরিবর্তন করছে এবং গোসল সারছে।’
এর আগে গত শনিবার বাভারিয়ান রাজধানীতে আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচ চলাকালীনও জার্মানি জাতীয় দলের এই তারকা মাঠে পড়ে গিয়েছিলেন। সেদিন মিউনিখের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল এবং প্রচণ্ড গরমে তাকে জরুরি চিকিৎসার প্রয়োজন পড়েছিল।
ক্লাব বিশ্বকাপে গোড়ালির হাড় ভেঙে যাওয়ায় গত মৌসুমের প্রথম ছয় মাস মাঠের বাইরে কাটাতে হয়েছিল মুসিয়ালাকে। তবে মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি মাঠে ফেরেন এবং ২০২৬ বিশ্বকাপে জার্মানির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

Aminur / Aminur

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান

হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল

লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল

বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ