ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৮-২০২৬ বিকাল ৫:৩৯

রবার্ট লেভানডফস্কি নেই। ফেরান তোরেসও বিদায় নিয়েছেন। আক্রমণভাগে নতুন একজন নির্ভরযোগ্য ‘নাম্বার নাইন’ খুঁজছিল বার্সেলোনা। পছন্দের তালিকার একেবারে ওপরে ছিলেন জুলিয়ান আলভারেজ। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে বার্সার সেই স্বপ্নও এখন শেষের পথে।

আলভারেজকে ছাড়ার কোনো ইচ্ছাই নেই আতলেতিকো মাদ্রিদের। বার্সেলোনার আগ্রহ, এমনকি রিয়াল মাদ্রিদকে ঘিরে নানা গুঞ্জন—কিছুই টলাতে পারেনি মাদ্রিদ ক্লাবটিকে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, আলভারেজকে বার্সায় আনার সম্ভাবনা এখন ‘৯৯ শতাংশই শেষ’। ‘কখনোই না’ বলা যায় না, তবে পরিস্থিতি যে বার্সার অনুকূলে নেই, সেটি পরিষ্কার। ফলে নতুন স্ট্রাইকারের সন্ধানে আবারও বাজারে নামতে হচ্ছে কাতালান ক্লাবটিকে।

এ মৌসুমে অ্যান্থনি গর্ডন ও করিম আদেয়েমিকে দলে ভিড়িয়েছে বার্সা। দুজনই প্রয়োজনে মাঝখানে খেলতে পারেন, যদিও তাদের স্বাভাবিক অবস্থান উইংয়ে। তাই নতুন একজন খাঁটি স্ট্রাইকার না এলেও বার্সার আক্রমণভাগ একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে না। তবে চ্যাম্পিয়নস লিগ জয়ের মতো বড় স্বপ্ন দেখলে একজন প্রতিষ্ঠিত গোলস্কোরার প্রয়োজন।

আলভারেজের দরজা বন্ধ হয়ে গেলে বার্সার সামনে তাই বিকল্পের তালিকাও তৈরি হচ্ছে। আলভারেজের বিকল্প হিসেবে যেসব ফুটবলারদের ওপর চোখ রাখতে পারে বার্সা-

গত মৌসুমেই আর্সেনালে যোগ দিয়েছেন গিয়োকেরেস। প্রথম মৌসুমেই দলকে প্রিমিয়ার লিগ জেতাতে ভূমিকা রেখেছেন, যদিও প্রত্যাশিত গোলসংখ্যা ছুঁতে পারেননি। এক বছর না যেতেই তাকে বার্সার সঙ্গে জড়িয়ে গুঞ্জন শুরু হওয়াটা তাই কিছুটা চমকপ্রদ। তবে বার্সা যদি আলভারেজের মতোই বড় নামের দিকে তাকায়, গিয়োকেরেস হতে পারেন সেই তালিকার অন্যতম প্রার্থী।

আলভারেজের মতোই আর্জেন্টিনার ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানে আট মৌসুম কাটিয়ে ইতিমধ্যে ক্লাবটির অন্যতম প্রধান তারকা হয়ে উঠেছেন। এ সময়ে করেছেন ১৭৫ গোল। দীর্ঘদিনের অভিজ্ঞতা, গোল করার সামর্থ্য এবং বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা—সব মিলিয়ে বার্সার জন্য তিনি হতে পারেন আকর্ষণীয় একটি বিকল্প। তবে তাকে ইন্টার থেকে বের করে আনা সহজ হবে না।

লা লিগার অভিজ্ঞতা যদি বার্সার কাছে গুরুত্বপূর্ণ হয়, তাহলে জর্জেস মিকাউতাদজের নামও বিবেচনায় আসতে পারে। জর্জিয়ান ফরোয়ার্ড গত গ্রীষ্মে ভিয়ারিয়ালে যোগ দেন। স্পেনের ফুটবলে প্রথম মৌসুমেই করেছেন ১৫ গোল। লা লিগার পরিবেশ সম্পর্কে ধারণা থাকায় তাকে দলে নেওয়ার বিষয়টিও বার্সার ভাবনায় আসতে পারে।

এমএসএম / এমএসএম

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ