ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৮-২০২৬ দুপুর ১২:৪৪

প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো টেস্ট ম্যাচ হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মধ্য কুইন্সল্যান্ডের শহর ম্যাকাইতে। সবমিলিয়ে যেখানে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে স্রেফ তিনটি, এর মধ্যে আবার একটিতে দুই বল হওয়ার পর বৃষ্টি বাগড়ায় আর খেলা গড়ায়নি। বাকি দুটি ওয়ানডে ছাড়া টেস্টের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হলো ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনাকে। ফলে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দলের জন্যই সেখানকার উইকেট বেশ অপরিচিত!

আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। ম্যাকাইতে এই ম্যাচের উইকেট কেমন আচরণ করবে, তা বোঝার জন্য দুই বছর আগে সেখানে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া ‘এ’ ও ভারত ‘এ’-র ম্যাচের ভিডিও দেখেছে অস্ট্রেলিয়া। যেখানে ম্যাচের প্রথম দিনে পেসার ব্রেন্ডন ডগেট ৬ উইকেট নিয়েছিলেন। পরে চতুর্থ ইনিংসে ২২৫ রান তাড়া করে জয় পেয়েছিল স্বাগতিক ‘এ’ দল। 

এ ছাড়া ভারতের অফস্পিনার মানব সুথার, যিনি পরবর্তীতে ভারতের টেস্ট দলে জায়গা করে নেন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ওই ম্যাচে অবশ্য তিনি খুব একটা প্রভাব ফেলতে পারেননি। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে অজি অধিনায়ক কামিন্স বলেন, ‘মনে হয়েছিল, ম্যাচ যত গড়িয়েছে ব্যাটিং করা তত সহজ হয়েছে। তবে সেটি তো দুই বছর আগের ঘটনা। আমরা এটাকে তথ্য হিসেবে বিবেচনা করছি, কিন্তু একাদশ নির্বাচনের একমাত্র কারণ এটি নয়।’

গত এক দশকে গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় মাত্র তিনটি প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যার কোনোটিই চলতি বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টের মতো বছরের এমন সময়ে হয়নি। ফলে এবার উইকেট পেসারদের জন্য তুলনামূলক বেশি সহায়ক হতে পারে বলে মনে করছেন কিউরেটর পিটার কাজাকফ। স্পিনাররা ভালো করেছিলেন বছরের শেষদিকে হওয়া ম্যাচে।

অস্ট্রেলিয়ান গণমাধ্যমকে ম্যাকাইয়ের পিচ কিউরেটর কাজাকফ বলছেন, ‘ম্যাচের পরের দিকে স্পিনাররা বেশ ভালো প্রভাব ফেলেছেন। তবে সেটা তো আমার সিদ্ধান্ত নয়। ওই প্রথম শ্রেণির ম্যাচগুলো বছরের একটু পরের দিকে হয়েছিল, যখন আবহাওয়া কিছুটা উষ্ণ ছিল। বছরের এই সময়ে অনেক বেশি ঠান্ডা। ফলে উইকেটের আর্দ্রতা তুলনামূলক ধীরে বের হবে।’ অর্থাৎ, পেসারদেরই তুলনামূলক সুবিধা পাওয়ার ইঙ্গিত রয়েছে তার কথায়।

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। যার শুরু থেকেই দাপট দেখিয়েছেন পেসাররা। আবার পরের দিকে অস্ট্রেলিয়ার নাথান লায়ন সেভাবে সুবিধা করতে না পারলেও, বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ ৫ উইকেট শিকার করেন। ম্যাকাইয়ে কেমন আচরণ অপেক্ষা করছে, তা এখনও কিছুটা রহস্যময় হয়ে আছে!

এমএসএম / এমএসএম

ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়