স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে
২০২৬ বিশ্বকাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। তাকে রেখে দেওয়া হচ্ছে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত। ওই টুর্নামেন্টে পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে আয়োজক থাকবে স্পেন।
লা রোহাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার পর দে লা ফুয়েন্তের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আলাপ শুরু করেছিল আরএফইএফ। ফেডারেশনের নেতৃত্বে পরিবর্তন আসার পর নতুন করে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি করেছিলেন তিনি। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এবার প্রধান কোচের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করতে যাচ্ছে।
আরএফইএফ প্রেসিডেন্ট রাফায়েল লুজান জোর দিয়ে বলেছেন, জাতীয় দলের সব পর্যায়ে বিসর্জন, বিনয় ও নেতৃত্বের যথার্থ পুরস্কার হিসেবে দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তি বাড়ানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো
রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’
ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান
হেড করে অ্যাসিস্টের পর তিন ডিফেন্ডারকে কাটিয়ে মেসির জয়সূচক গোল
লিভারপুলের মাঠে বিরল জয়ে শীর্ষে আর্সেনাল
বেলিংহামের মাইলফলক ছোঁয়া গোল, রিয়ালের সহজ জয়
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ
‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স
ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?