ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ৪:১৭

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করল বাজে ব্যাটিং। মাত্র ৬৪ রানে অলআউট হয়ে প্রথম দিনই যেন ম্যাচ থেকে ছিটকে পড়ে টাইগাররা। তবে দিনের শেষদিকে বল হাতে দারুণ লড়াই করলেন শরিফুল ইসলাম। এই পেসারের ৬ উইকেটের কল্যাণে ম্যাচে ফেরার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, 'এখনও খেলা শেষ হয়নি। কেবল প্রথম দিন গেল। ব্যাটিংয়ে আজ আমাদের একটি খারাপ দিন গেছে। তবে তাদের ব্যাটাররাও নিজেদের কন্ডিশনেই অনেক সংগ্রাম করছে। দেখা যাক কী হয়, আমরা দ্বিতীয় ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি।'

বাংলাদেশের বাজে ব্যাটিং নিয়ে শরিফুল বলেন, 'আপনারা খেলা দেখেছেন। নতুন বলে সুইং করছিল, প্রায় ২০-২৫ ওভার পর্যন্ত। ওরা সেই সুবিধা কাজে লাগিয়েছে। আমরা হয়তো পরবর্তী ইনিংসে চেষ্টা করব আমাদের ব্যাটসম্যানরা যাতে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারে।'

এমন উইকেটে কীভাবে ব্যাটিং করার প্রয়োজন ছিল? এমন প্রশ্নের জবাবে শরিফুল বললেন, 'এটি আমাদের জন্য একটি খারাপ দিন ছিল। শুধু আমাদের নয়, তারাও কিন্তু সংগ্রাম করছে। ইনশাআল্লাহ, পরবর্তী ইনিংসে আমরা ভালো করব।'

aliul / aliul

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ

বিয়ের পর ফিরেই করলেন ৯৭৭তম গোল, ২৫তম মৌসুম শুরু রোনালদোর

ম্যাকাইয়ে প্রথম দিনেই ১৮ উইকেটের পতন

সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল

সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি

৬৪ রানে অলআউট হলেও ম্যাচে ফেরার সুযোগ দেখছেন শরিফুল

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর যা বললেন শরিফুল

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

শরিফুলের জোড়া আঘাতে অস্বস্তিতে অস্ট্রেলিয়া

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র

ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর