ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ম্যাকাইয়ে প্রথম দিনেই ১৮ উইকেটের পতন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৮-২০২৬ দুপুর ৪:৫৩

ম্যাকাই টেস্টের প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া হারিয়েছে ৮ উইকেট। সবমিলিয়ে প্রথম দিনেই ১৮ উইকেটের পতন হয়েছে। ফলে দিন শেষে আলোচনায় ম্যাকাইয়ের উইকেট।

উইকেট নিয়ে শরিফুল বলেন, 'অস্ট্রেলিয়ার কন্ডিশনে সবসময় পেস বোলাররা ভালো করে। স্টার্ক অনেক দিন ধরে খেলছেন এবং ভালো করছিলেন। আমি দেখছিলাম কোন লেংথে বল করলে বোলারদের জন্য সুবিধা পাওয়া যায়।'

প্রথম টেস্ট জয়ের দিনে দলে না থাকলেও উদযাপনের ছবিতে ছিলেন শরিফুল। এবার ফাইফার নিয়ে তিনি বলেন, 'টসের আগেই সাধারণত দল ঘোষণা করা হয়। ৫ উইকেট পেয়েছি ঠিক আছে, তবে আমি এখন স্বাভাবিক আছি। যদি ম্যাচ জিতি তবে অনেক বেশি খুশি হব। আমরা চেষ্টা করব দলগতভাবে খেলে ম্যাচটি বের করে আনতে।'

ম্যাচে এখনও বাংলাদেশ ব্যাকফুটে থাকলেও ফেরার সম্ভাবনা দেখছেন শরিফুল, 'আমরা এখনও খেলার ভেতরে আছি। ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব দ্বিতীয় ইনিংসটি যাতে আমাদের পক্ষে থাকে। সবার সাথেই কথা হয়েছে, বিশেষ করে ব্যাটসম্যানদের সাথে। তারা ব্যাটিং করেছে বলে ভালো জানে কোন লেংথের বল খেলা কঠিন।'

aliul / aliul

বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?

পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’

তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক

ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ

বিয়ের পর ফিরেই করলেন ৯৭৭তম গোল, ২৫তম মৌসুম শুরু রোনালদোর

ম্যাকাইয়ে প্রথম দিনেই ১৮ উইকেটের পতন

সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল

সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি

৬৪ রানে অলআউট হলেও ম্যাচে ফেরার সুযোগ দেখছেন শরিফুল

এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর যা বললেন শরিফুল

স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

শরিফুলের জোড়া আঘাতে অস্বস্তিতে অস্ট্রেলিয়া