ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। এরপর ম্যাকাই টেস্টের প্রথম দিনের টিকিট বিক্রি শেষ হওয়ার খবর চাউর হয় টেস্ট শুরু হওয়ার চার দিন আগে।
ম্যাকাই টেস্টের প্রথম দিন ১৮ উইকেট হারিয়েছে দুই দল। মিচেল স্টার্কের ১২ রানে ৬ উইকেটে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর শরিফুলের ৬ শিকারে ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। বোর্ডে লিড ১০১ রান।
দুই দলের বোলারদের পারফরম্যান্স মুগ্ধ করেছে স্থানীয় দর্শকদের। তাই দ্বিতীয় দিনের খেলা দেখতে মুখিয়ে আছে তারা। প্রথম দিনের মতো শেষ হয়ে গেছে ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের টিকিটও।
ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রেফ অ্যারেনার দর্শক ধারণক্ষমতা ১০ হাজার। সেই মাঠের প্রতিটি টিকিট শেষ হয়ে গেছে দ্বিতীয় দিনের খেলারও।
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জেতার পর স্থানীয় দর্শক ও প্রবাসী বাংলাদেশিরা আগ্রহী হয়ে ওঠে দ্বিতীয় টেস্টের প্রতিটি বল মাঠে বসে দেখার জন্য।
যে অস্ট্রেলিয়া বাংলাদেশকে তাদের দেশে খেলতে আমন্ত্রণ জানাতে চাইতো না, বাংলাদেশই এখন ব্যবসায় সফল টেস্ট সিরিজ উপহার দিচ্ছে।
aliul / aliul
এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক
বাংলাদেশ কেন ৬৪ রানে অলআউট?
পদত্যাগের প্রশ্নে ফিফা সভাপতি বললেন, ‘আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর’
তাসকিনকে আউট দিতে পারতেন আম্পায়ার, অজি তারকার মন্তব্যে বাড়লো বিতর্ক
ম্যাকাইতে দ্বিতীয় দিনের টিকিটও শেষ
বিয়ের পর ফিরেই করলেন ৯৭৭তম গোল, ২৫তম মৌসুম শুরু রোনালদোর
ম্যাকাইয়ে প্রথম দিনেই ১৮ উইকেটের পতন
সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেটের কীর্তি- যে পরিকল্পনায় সফল শরিফুল
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি
৬৪ রানে অলআউট হলেও ম্যাচে ফেরার সুযোগ দেখছেন শরিফুল
এ বছর হচ্ছে না বিপিএল, যা বলছেন মিঠুনসহ অন্য ক্রিকেটাররা
অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর যা বললেন শরিফুল