আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি
মেজর লিগ সকারের রেগুলার সিজনের পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামির অবস্থা বেগতিক হয়ে পড়েছে। টানা চতুর্থ ড্র করেছে ফ্লোরিডা দলটি। দলীয় ব্যর্থতার মাঝেও আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি। নু স্টেডিয়ামে স্যান ডিয়েগোর বিপক্ষেও গোল করেছেন তিনি, যা তাকে নিয়ে গেছে অভিজাত ক্লাবে।
১২ মিনিটে ড্রেয়ার মায়ামি কিপার ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন। ডিয়েগোর ফাইনাল থার্ডে ও বল দখলে লম্বা সময় আধিপত্য দেখানোর পর ২৪তম মিনিটে মায়ামি সমতা ফেরায়। বক্সের ডানপ্রান্ত থেকে বাঁ পায়ের উড়ন্ত শট কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে গোললাইনের সামনে পড়ে। তারপর দূরের পোস্ট ছুঁয়ে জালে জড়ায় বল।
লিগে এনিয়ে মেসি ২০তম গোল করলেন। গত ম্যাচে গোলের সেঞ্চুরি করা আর্জেন্টাইন তারকা মায়ামির জার্সিতে ১০১তম ও সব মিলিয়ে ৯৩০তম ক্যারিয়ার গোলের দেখা পেলেন। ফ্রি কিক থেকে এটি ছিল তার ৭৫তম গোল।
১২ মিনিটে ড্রেয়ার মায়ামি কিপার ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে জালে জড়িয়ে দেন। পিছিয়ে পড়ে মায়ামি। ডিয়েগোর ফাইনাল থার্ডে ও বল দখলে লম্বা সময় আধিপত্য দেখানোর পর ২৪তম মিনিটে তারা সমতা ফেরায়। বক্সের ডানপ্রান্ত থেকে মেসির বাঁ পায়ের ফ্রি কিক কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে গোললাইনের সামনে পড়ে। তারপর দূরের পোস্ট ছুঁয়ে জালে জড়ায় বল।
লিগে এনিয়ে মেসি ২০তম গোল করলেন। তাতে এমএলএসের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে ২০ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। এই অভিজাত ক্লাবে থাকা অন্যজন হলেন এলএএফসির ডেনিস বোয়াঙ্গা (২০২৩-২৫)। গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে ব্যবধান বাড়ালেন মেসি। চলতি মৌসুমে সর্বোচ্চ ৩৩ গোলে অবদান তার, অ্যাসিস্ট ১৩টি। মৌসুমের এখনও ৮ ম্যাচ বাকি। আইকনিক নাম্বার টেন প্রথম খেলোয়াড় হিসেবে ল্যান্ডন ডোনোভান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অ্যাওয়ার্ড জয়ী হতে পারেন।
গত ম্যাচে গোলের সেঞ্চুরি করা আর্জেন্টাইন তারকা মায়ামির জার্সিতে এদিন ১০১তম ও সব মিলিয়ে ৯৩০তম ক্যারিয়ার গোলের দেখা পেলেন। ফ্রি কিক থেকে এটি ছিল তার ৭৫তম গোল।
এমন দিনে হতাশা নিয়ে মাঠ ছেড়েছে মেসিরা। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের গোলে তারা এগিয়ে গেলেও শেষ দিকে গোল হজম করে তারা।
শেষ ৯ ম্যাচে মাত্র একটি জেতা মায়ামি এমএলএস টেবিলের তিনে নেমে গেছে। ২৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা ন্যাশভিলের (৫৭) চেয়ে ১১ পয়েন্ট পেছনে তারা। তাদের সমান ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন।
aliul / aliul
প্রথমবার এমন মাইলফলক ছুঁলেন পাকিস্তানের কোনো ক্রিকেটার
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ‘বুড়ো’ ওয়ার্নার
রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনিওকে সিমিওনে, ‘সীমা ছাড়াবেন না’
আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে নির্বাচকহীন বাংলাদেশ দল!
‘আমরা সেই শেষ দিনটি উপভোগ করব’, মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া
যুবা দলের দৈনিক ভাতা দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার টাকা
আমেরিকান ফুটবলের অভিজাত ক্লাবে মেসি
ফাইনালে রেকর্ড রান তাড়া করে চ্যাম্পিয়ন এন্টিগা-বারবুডা
ফ্রি কিক থেকে মেসির গোল, এগিয়ে গিয়েও হতাশ করল মায়ামি
লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলদের কার খেলা কবে?
৩৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবেন রাফিনিয়া, ‘ব্রাজিল অভিশাপে’ ভীত বার্সা
আত্মঘাতীর পর শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট পেল ম্যানইউ