ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনিওকে সিমিওনে, ‘সীমা ছাড়াবেন না’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ২:২৫

অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ বিতর্কিত হয়েছে রেফারির নেওয়া কিছু সিদ্ধান্তের কারণে। রেফারির সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তা প্রমাণ করতে সব প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন রিয়াল কোচ।

লাল কার্ড পাওয়ার যোগ্য দুটি ট্যাকলের ছবি প্রিন্ট করে সংবাদ সম্মেলনে আনেন তিনি। তারপর ছবি দেখিয়ে বলেন, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি কারণ এই ম্যাচের মূল কাহিনী এখানেই দেখা যাচ্ছে। এই দুটি পরিষ্কার লাল কার্ড পাওয়ার মতো। কল্পনা করুন তো এটা যদি ৯ জনের বিপরীতে (রিয়ালের) ১১ জনের খেলা হতো।’

এই ধরনের বক্তব্যে কথার লড়াইয়ে জড়াননি অ্যাতলেটিকো কোচ ডিয়েগো সিমিওনে। তবে প্রতিদ্বন্দ্বী কোচকে সতর্ক করলেন আর্জেন্টাইন ট্যাকটিশিয়ান। তার বার্তা ছিল, কথা বলার লাগাম কোথায় টানতে হয়, তা জানা উচিত কোচদের।

সিমিওনে বলেন, ‘যেই কথা বলুক না কেন, সেটা আমি, মরিনিও, হান্সি ফ্লিক বা ম্যানুয়েল পেল্লেগ্রিনি, যে কেউ। কথা বলার সময় আমাদের সতর্ক থাকতে হবে।’ তিনি বলে গেলেন, ‘আপনি যেই হোন না কেন, সম্মানের সীমা অতিক্রম করা ঠিক নয়। আপনি সীমা ছাড়িয়ে যেতে পারেন না।’

২-১ গোলে মাদ্রিদ ডার্বি হেরে যাওয়ার পর মরিনিও রেফারি ওর্তিজ আরিয়াসের প্রতি ক্ষোভ উগরে দেন। তার দাবি, জুড বেলিংহ্যামকে পা দিয়ে খুচিয়ে দেওয়ার কারণে অ্যাতলেটিকো ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে লাল কার্ড দেখানো উচিত ছিল। এছাড়া তার দৃষ্টিতে, ফেদেরিকো ভালভার্দেকেও একইভাবে আঘাত করার কারণে লি কাং ইনকেও লাল কার্ড দেখাতে হতো।

রেফারি ওরতিজ আরিয়াসকে নিয়ে তার কথা, ‘৪১ বছর বয়সী রেফারি যার কোনো আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই। আমি খুব বেশিদূর যেতে চাই না। বলছিও না যে এটা পূর্বপরিকল্পিত। কিন্তু রেফারিং কমিটি একটি ভুল করেছে।’

aliul / aliul

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান