ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ রোভার হিসেবে মনোনীত হয়েছেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২১ রাত ৯:১৯
গোপালগঞ্জ জেলা থেকে প্রথমবারের মত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক 'ইনোভেটিভ ও পারফর্মেন্স অ্যাওয়ার্ড' এর জন্যে মনোনীত হয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোভার সাকিব হোসেন হৃদয়। 
 
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এ. কে. এম সেলিম চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার তথ্যটি নিশ্চিত করা হয়। 
 
নিজের অনুভূতি প্রসঙ্গে সাকিব হোসেন হৃদয় বলেন, "এই অর্জনের আনন্দ সত্যিই বোঝানো সম্ভব নয়। এ অর্জন শুধু আমার নয়, বশেমুরবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের, বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভারের এবং সে সকল মানুষের যারা আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন, প্রতিটি বাঁধা মোকাবিলা করার সাহস যুগিয়েছেন, বিশেষ করে আমার বাবা-মা সহ রোভার ইউনিটের RSL মোঃ জুবাইর আল মাহমুদ উডব্যাজার স্যার ও গোপালগঞ্জ জেলা রোভার সম্পাদক মোঃ মজনুর রশিদ স্যার প্রতিনিয়ত আমাকে সহযোগিতা করেছেন। আমি তাঁদের কাছে চির কৃতজ্ঞ।" 
 
এসময় তিনি আরও বলেন, এতদিনের পরিশ্রম ও দায়িত্ববোধ তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। রোভারিং জীবনে প্রতিটি বাঁধাই তাকে নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে। তিনি মনে করেন, এটি এমন একটি জায়গা যেটি প্রতিনিয়ত একজন রোভারকে সৎ, সাহসী, দক্ষ, বিনয়ী, সাংগঠনিক ও আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। 
 
নিজের ভবিষ্যৎ প্রত্যাশা প্রসঙ্গে হৃদয় বলেন, তিনি প্রত্যাশা করেন তার এই সফলতা তার বিশ্ববিদ্যালয় তথা গোপালগঞ্জ জেলা রোভারে অব্যাহত থাকুক। সেই সাথে তার মূললক্ষ্য রোভার স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড 'প্রেসিডেন্টস রোভার স্কাউট (PRS)' অর্জন করা এবং এর জন্য তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।
 
 
এ বিষয়ে বশেমুরবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং গোপালগঞ্জ জেলা রোভার সম্পাদক মো: মজনুর রশিদ বলেন, “সাকিব হোসেন হৃদয় অত্যন্ত পরিশ্রমী এবং উদ্যমী একজন রোভার। আমরা অত্যন্ত কাছ থেকে তার পরিশ্রম দেখেছি। তার এই অর্জনে আমরা গর্বিত। তার এই অর্জন গোপালগঞ্জ জেলার রোভারদের আরও অনুপ্রাণিত করবে এবং আমরা আশা করছি তার মাধ্যমে   যে অর্জন শুরু হয়েছে তার ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
 
প্রসঙ্গত, ইনোভেটিভ কার্যক্রমে অনুপ্রেরণা দেওয়ার জন্য 'বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল' থেকে ইনোভেটিভ ও পারফর্মেন্স অ্যাওয়ার্ড প্রতিবছর দেওয়া হয়। এক্ষেত্রেপ্রতি বিভাগে একজন করে শ্রেষ্ঠ রোভার হিসেবে মনোনীত করা হয়।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?