এনসিএল : মাঠের লড়াইয়ের আগে পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন
৩ অক্টোবর মাঠে গড়াতে যাচ্ছে এনসিএল লাল বলের খেলা। এরপর হবে ওয়ানডে সংস্করণের খেলা, সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাট। যা বিপিএলের আদলে অনুষ্ঠিত হবে।
প্রস্তাবিত কাঠামোয় প্রথম শ্রেণি বা চারদিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ ওয়ানডে এবং লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি- তিন ফরম্যাটের প্রতিযোগিতাই একটি সমন্বিত ব্যবস্থার মধ্যে থাকবে। ছয়টি দলের মালিকানা স্বত্ব বাংলাদেশের করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে দেওয়ার পরিকল্পনা হয়েছে।
প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানা স্বত্ব দেওয়ার কথা ভেবেছে বিসিবি। অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের নতুন এই কাঠামোয় সরাসরি বিসিবির ব্যবস্থাপনার পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণও থাকবে।
যে উপলক্ষ্যে আগামী ২৭ সেপ্টেম্বর (রোবরার) সন্ধ্যায় রাজধানীর পাঁচতারকা এক হোটেলে এই সব টুর্নামেন্টের লঞ্চিং অনুষ্ঠান হবে। এখন পর্যন্ত ৬ টি প্রতিষ্ঠান যুক্ত থাকছে এবারের টুর্নামেন্টে। তারাও অংশ নেবেন জমকালো উদ্বোধনীতে। এ ছাড়া বিসিবির কর্তাব্যক্তি ও ক্রিকেটাররাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।
aliul / aliul
শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি
স্বপ্নজয়ের লড়াইয়ে দুই তায়কোয়ান্দো যোদ্ধা
প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের
দুর্দান্ত গোলের পরও এনজোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন
যে কারণে ম্যানইউ ছাড়তে চান গ্যাব্রিয়েল
নেশনস লিগের স্কোয়াডে পরিবর্তন আনলো ইংল্যান্ড
এনসিএল : মাঠের লড়াইয়ের আগে পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন
প্রথমবার এমন মাইলফলক ছুঁলেন পাকিস্তানের কোনো ক্রিকেটার
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ‘বুড়ো’ ওয়ার্নার
রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনিওকে সিমিওনে, ‘সীমা ছাড়াবেন না’
আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে নির্বাচকহীন বাংলাদেশ দল!
‘আমরা সেই শেষ দিনটি উপভোগ করব’, মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া