ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নেশনস লিগের স্কোয়াডে পরিবর্তন আনলো ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ৪:৩৬

চোটের কারণে ইংল্যান্ডের দল থেকে ছিটকে গেছেন চেলসি তারকা কোল পালমার। তার পরিবর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইট।

পেশির চোটের কারণে আসন্ন নেশনস লিগের ম্যাচগুলোতে খেলা হচ্ছে না পালমারের। বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর ইংল্যান্ডের হয়ে ফেরার সুযোগ পেয়েছিলেন এই ফরোয়ার্ড। তবে চোটের কারণে আপাতত সেই সুযোগ হাতছাড়া হলো তার।

এবারের মৌসুমে চেলসির হয়ে দারুণ ছন্দে ছিলেন পালমার। সাত ম্যাচে চার গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে বিকল্প হিসেবে গিবস-হোয়াইটকে বেছে নিয়েছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল।

এর আগে ইংল্যান্ডের প্রাথমিক দলে জায়গা হয়নি ২৬ বছর বয়সী গিবস-হোয়াইটের। তবে নটিংহাম ফরেস্টের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এবার জাতীয় দলে ফেরার সুযোগ পেলেন তিনি। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৫ গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেছিলেন এই মিডফিল্ডার।

আগামী ২৬ সেপ্টেম্বর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশনস লিগ অভিযান শুরু করবে ইংল্যান্ড। এরপর ২৯ সেপ্টেম্বর চেক প্রজাতন্ত্র, ৩ অক্টোবর ক্রোয়েশিয়া এবং ৬ অক্টোবর আবারও চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা।

aliul / aliul

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান