ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দুর্দান্ত গোলের পরও এনজোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৬ দুপুর ৪:৩৮

সান্ডারল্যান্ডের বিপক্ষে ৫–৩ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। তবে আট গোলের ম্যাচ শেষে আলোচনায় উঠে এসেছে সিটির মাঝমাঠের ভারসাম্য, বিশেষ করে এনজো ফার্নান্দেজের ভূমিকা। দারুণ এক ফ্রি-কিকে গোল করলেও আর্জেন্টাইন মিডফিল্ডারের অবস্থান ও দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

দ্য ইন্ডিপেনডেন্টের ফুটবল প্রতিবেদক রিচার্ড জলি মনে করছেন, সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ফার্নান্দেজের শক্তি ও সীমাবদ্ধতা—দুটিই সামনে এনেছে। সিটির হয়ে নিজের প্রথম গোলটি করেন ফার্নান্দেজ। তাও ছিল চোখধাঁধানো এক ফ্রি-কিক, যা গোলরক্ষক রবিন রুফসকে পরাস্ত করে।

তবে গোলের পর ম্যাচে তার ভূমিকা নিয়ে সংশয় তৈরি হয়। সিটির মাঝমাঠে ফার্নান্দেজের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন জলি। তার মতে, কখনো কখনো আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলতে চাওয়া ফার্নান্দেজ মাঝমাঠের কেন্দ্র ছেড়ে সাইডলাইনের দিকে সরে যাচ্ছেন। এতে সতীর্থ এলিয়ট অ্যান্ডারসনকে মাঝমাঠে একা লড়তে হচ্ছে।

সিটির কোচ এনজো মারেস্কাও ম্যাচ শেষে দলের ভারসাম্যের অভাবের কথা বলেছেন। তবে ফার্নান্দেজের অবস্থানগত সমস্যার কতটা কোচের নির্দেশনা, আর কতটা খেলোয়াড়ের নিজের সিদ্ধান্ত—তা নিশ্চিত নয়। নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার সময়ও হয়তো এখনো পুরোপুরি পাননি তিনি।

গত গ্রীষ্মে মাঝমাঠ পুনর্গঠনে বিপুল অর্থ খরচ করেছে সিটি। বিদায় নিয়েছেন রদ্রি ও বার্নার্দো সিলভার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা। এমন পরিস্থিতিতে ফার্নান্দেজকে মাঝমাঠের আরও গভীরে থেকে খেলতে হবে কি না, সেই প্রশ্নই সামনে এসেছে।

এদিকে সিটির আক্রমণভাগে রায়ান শেরকির পারফরম্যান্সও তৈরি করেছে নতুন সমীকরণ। আক্রমণাত্মক ভূমিকায় শেরকি ও ফার্নান্দেজ—দুজনই বেশি স্বাধীনতা চাইলে তাদের পেছনে অ্যান্ডারসন ও আইয়ুব বুয়াদ্দির মতো খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ পড়তে পারে।

অবশ্য ফার্নান্দেজের সিটির সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়া এখনো চলছে। এর আগে টানা চার ম্যাচে ক্লিনশিট রেখেছিল দলটি। তাই সান্ডারল্যান্ডের বিপক্ষে তিন গোল হজম করাকে সাময়িক ছন্দপতন হিসেবেও দেখা যেতে পারে।

aliul / aliul

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

স্বপ্নজয়ের লড়াইয়ে দুই তায়কোয়ান্দো যোদ্ধা

প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের

দুর্দান্ত গোলের পরও এনজোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন

যে কারণে ম্যানইউ ছাড়তে চান গ্যাব্রিয়েল

নেশনস লিগের স্কোয়াডে পরিবর্তন আনলো ইংল্যান্ড

এনসিএল : মাঠের লড়াইয়ের আগে পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন

প্রথমবার এমন মাইলফলক ছুঁলেন পাকিস্তানের কোনো ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ‘বুড়ো’ ওয়ার্নার

রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনিওকে সিমিওনে, ‘সীমা ছাড়াবেন না’

আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে নির্বাচকহীন বাংলাদেশ দল!

‘আমরা সেই শেষ দিনটি উপভোগ করব’, মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া

যুবা দলের দৈনিক ভাতা দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার টাকা