ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৬ বিকাল ৫:১৭

ইংলিশ প্রিমিয়ার লিগে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন আর্লিং হালান্ড। সান্ডারল্যান্ডের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে লিগে এখন পর্যন্ত যে ২৫টি দলের মুখোমুখি হয়েছেন, প্রতিটির বিরুদ্ধেই গোল করার কীর্তি গড়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় এই স্ট্রাইকার।

রোববার ইতিহাদ স্টেডিয়ামে সান্ডারল্যান্ডের বিপক্ষে ৫-৩ গোলের জয়ের ম্যাচে ৮১ মিনিটে গোল করেন হালান্ড। তার সেই গোলেই পূর্ণ হয় প্রিমিয়ার লিগে সব প্রতিপক্ষের বিপক্ষে গোলের অনন্য রেকর্ড।

২০২২ সালের আগস্টে ইংল্যান্ডে পা রাখার পর থেকে প্রিমিয়ার লিগে ১৩৭ ম্যাচে হালান্ডের গোলসংখ্যা ১১৭। প্রতিযোগিতাটির ১৯৯২ সালে নতুনভাবে যাত্রা শুরুর পর গোলসংখ্যায় তার চেয়ে এগিয়ে আছেন মাত্র ২২ জন ফুটবলার।

চলতি ২০২৬-২৭ মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে করেছেন সাত গোল। এর আগে গত সপ্তাহেই ম্যানচেস্টার সিটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে টমি জনসনকে ছাড়িয়ে গিয়েছিলেন তিনি।

সিটির হয়ে এখন পর্যন্ত ২০৫ ম্যাচে হালান্ডের গোল ১৬৯টি। তার সামনে আছেন এরিক ব্রুক, যার গোল ১৭৭টি। তবে সিটির সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে এখনো বেশ দূরে হালান্ড। শীর্ষে থাকা আগুয়েরোর গোলসংখ্যা ২৬০।

aliul / aliul

চায়নিজ তাইপেকে হারিয়ে পদকের পথে বাংলাদেশ

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

স্বপ্নজয়ের লড়াইয়ে দুই তায়কোয়ান্দো যোদ্ধা

প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের

দুর্দান্ত গোলের পরও এনজোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন

যে কারণে ম্যানইউ ছাড়তে চান গ্যাব্রিয়েল

নেশনস লিগের স্কোয়াডে পরিবর্তন আনলো ইংল্যান্ড

এনসিএল : মাঠের লড়াইয়ের আগে পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন

প্রথমবার এমন মাইলফলক ছুঁলেন পাকিস্তানের কোনো ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ‘বুড়ো’ ওয়ার্নার

রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনিওকে সিমিওনে, ‘সীমা ছাড়াবেন না’

আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে নির্বাচকহীন বাংলাদেশ দল!

‘আমরা সেই শেষ দিনটি উপভোগ করব’, মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া