স্বপ্নজয়ের লড়াইয়ে দুই তায়কোয়ান্দো যোদ্ধা
যুদ্ধে বিধ্বস্ত সিরিয়া ছেড়ে জর্ডানের আজরাক শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন তারা। ভিটেমাটি আর প্রিয় স্বদেশ হারানোর ট্রমা নিয়ে কেটেছে দীর্ঘ সময়। তবে খেলাধুলাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার নতুন পথ খুঁজে পেয়েছেন মাহমুদের মতো যুদ্ধাহত তরুণরা। আর এবার সব সীমাবদ্ধতা পেরিয়ে এশিয়ান গেমসের মঞ্চে নিজেদের দেশের পতাকা ছাড়া, শরণার্থী দলের প্রতিনিধি হয়ে লড়াই করতে নামছেন সিরিয়ান দুই তায়কোয়ান্দো যোদ্ধা- মাহমুদ জাসেম মুহাম্মদ ও তালা হাসান হুনাইদি।
অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) ইতিহাসে এই প্রথম এশিয়ান গেমসে অংশ নিচ্ছে শরণার্থী দল। আর সেই দলের সদস্য হিসেবেই বিশ্বকে নিজেদের ঘুরে দাঁড়ানোর গল্প শুনাতে চান ২৪ বছর বয়সী মাহমুদ ও ১৮ বছর বয়সী তালা।
জর্ডানের শরণার্থী শিবিরের কঠিন জীবন পেরিয়ে নাগয়ার এশিয়ান গেমসের মঞ্চে পৌঁছানো মাহমুদ মুহাম্মদ লড়বেন পুরুষদের ৮০ কেজি কিওরুগি বিভাগে। আত্মবিশ্বাসী মাহমুদ জানান, ‘আমরা স্বেচ্ছায় দেশ ছাড়িনি। যুদ্ধের দাবানল আর চরম দূরবস্থা আমাদের বাধ্য করেছিল নতুন করে বাঁচার পথ খুঁজতে। তবে গেমসে আসাটা কেবল আরেকটি টুর্নামেন্টে অংশ নেওয়া নয়, আমি সঙ্গে করে নিয়ে এসেছি একটি গল্প, যা ইনশাআল্লাহ্ একদিন সফলতার গল্প হয়ে উঠবে। আমরা এখানে কেবল সংখ্যা বাড়াতে আসিনি, কঠোর প্রস্তুতি নিয়েছি। যেন এশিয়ান গেমসের মঞ্চ থেকে কিছু অর্জন করে ফিরতে পারি।’
মাত্র ১৮ বছর বয়সে এশিয়ান গেমসের মতো বড় প্ল্যাটফর্মে জায়গা পেয়ে অলিম্পিক কমিটি, ওসিএ এবং ওয়ার্ল্ড তাইকোয়ান্দোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তালা হাসান হুনাইদি। নতুন এই জীবনের গল্প বলতে গিয়ে তালা আবেগপ্লুত কণ্ঠে বলেন, ‘খেলাধুলা আমাকে আমূল বদলে দিয়েছে। আমি এখন একজন অন্য মানুষ, যে নতুন করে স্বপ্ন দেখে এবং যার সামনে ভবিষ্যৎ গড়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। স্পোর্টস আমাদের জীবনের অন্য এক অন্ধকার পার থেকে আলোর জগতে নিয়ে এসেছে। আমরা শিখেছি কোনো কিছুই অসম্ভব নয়; সময় লাগলেও কষ্টকে জয় করে এগিয়ে যাওয়া সম্ভব।’
ওসিএ অ্যাথলেটস কমিটির ভাইস চেয়ারম্যান শিবা কেশাভান এই দুই তরুণ অ্যাথলেটের প্রশংসা করে জানান, এশিয়ান গেমসের মূল স্রোতে তাদের যুক্ত করা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তারা ইতোমধ্যে লাখো মানুষের জন্য অনুকরণীয় রোল মডেল। কোনো চাপ না নিয়ে খেলাটাকে উপভোগ করাই হবে তাদের আসল লক্ষ্য। এশিয়ান গেমসের মতো আসর শুধু প্রতিযোগিতার নয়, মানবিক বন্ধন তৈরিরও এক অনন্য সুযোগ।’
aliul / aliul
চায়নিজ তাইপেকে হারিয়ে পদকের পথে বাংলাদেশ
শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি
স্বপ্নজয়ের লড়াইয়ে দুই তায়কোয়ান্দো যোদ্ধা
প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের
দুর্দান্ত গোলের পরও এনজোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন
যে কারণে ম্যানইউ ছাড়তে চান গ্যাব্রিয়েল
নেশনস লিগের স্কোয়াডে পরিবর্তন আনলো ইংল্যান্ড
এনসিএল : মাঠের লড়াইয়ের আগে পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন
প্রথমবার এমন মাইলফলক ছুঁলেন পাকিস্তানের কোনো ক্রিকেটার
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ‘বুড়ো’ ওয়ার্নার
রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনিওকে সিমিওনে, ‘সীমা ছাড়াবেন না’
আফগানিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে নির্বাচকহীন বাংলাদেশ দল!