আড়ানীতে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে অধ্যক্ষ সামরুলের দোয়ার আয়োজন
বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শিশু শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন এর ঝিনা শাহপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ মিষ্টি বিতরণ করেন আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক, দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ সামরুল হোসেন।
সোমবার (১৮ অক্টোবর) বাদ আসর অধ্যক্ষ সামরুল হোসেনের উদ্যোগে আড়ানী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ঝিনা শাহপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্ট,১৯৭৫ এর নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। বিশেষ দোয়া করেন স্থানীয় মাওলানা মাসুদ রানা।দোয়া শেষে উপস্থিত দুইশতাধীক মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন অধ্যক্ষ সামরুল হোসেন।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আড়ানী ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তার আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবাব আলী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম হাইডোস , আড়ানী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ২নং ওয়ার্ড
কৃষক লীগের সভাপতি আয়নাল হক, কৃষক লীগ নেতা শহিদুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন, আব্দুল মজিদ, তৌহিদুর ইসলাম, কাচু প্রাঃ, আলম আলী, নজরুল ইসলাম, আলতাফ শাহ, আজরুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দসহ সকল স্তরের জনসাধারণ।
এমএসএম / এমএসএম
অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ
দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী
গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা
চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ
কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ
সফল আত্মকর্মী হিসেবে জাতীয় যুব পুরস্কার পেলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম
রক্তদাতা না পেয়ে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক
মেঘনায় লঞ্চে অসুস্থ যাত্রীকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা ও হাসপাতালে স্থানান্তর
রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা খতিব উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ভূরুঙ্গামারীতে ৬ মাস বেতন না পেয়ে সুপার ও অফিস সহকারীকে ৫ ঘণ্টা অবরুদ্ধ রাখলেন শিক্ষকরা
Link Copied