চায়নিজ তাইপেকে হারিয়ে পদকের পথে বাংলাদেশ
জাপানের নাগোয়ায় বাংলাদেশের সকাল শুরু হয়েছিল কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে। এই জয়ে পদকের স্বপ্ন জেগেছিল লাল-সবুজের প্রতিনিধিদের। আর বিকেলে চায়নিজ তাইপেকে ৪৮-৪৭ পয়েন্টে হারানোর পর পদকের স্বপ্নটা বাস্তবে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে।
চাইনিজ তাইপে বনাম বাংলাদেশের ম্যাচটি হয়েছে হাড্ডাহাড্ডিভাবে। কখনও চাইনিজ তাইপে লিড নিয়েছে, আবার কখনও এগিয়ে ছিল বাংলাদেশ। একেবারে শেষ মিনিটে বাংলাদেশের জয় নিশ্চিত হয়েছে। রেফারির ম্যাচ শেষের বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ খেলোয়াড়রা। পদক এখনও নিশ্চিত না হলেও বাংলাদেশ যেন পদক জয়ের উল্লাসই করেছে।
টানা দুই ম্যাচ জিতে বাংলাদেশ পদক জয়ের পথে। আগামীকাল অপেক্ষাকৃত দুর্বল জাপানকে হারালেই বাংলাদেশের গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত হবে। পুরুষ কাবাডিতে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। ভারত, দক্ষিণ কোরিয়া, চায়নিজ তাইপে ও স্বাগতিক জাপানের সঙ্গে রয়েছে বাংলাদেশ। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ সেমিফাইনালে খেলবে। কাবাডিতে চার সেমিফাইনালিস্টই পদক পায়। ভারত এই গ্রুপের টপ ফেভারিট। চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশ রানার্সআপ হওয়ার দৌঁড়ে রয়েছে।
চাইনিজ তাইপের কাছে হেরে বাংলাদেশ গত এশিয়াডে ব্রোঞ্জ পায়নি। তাই আজ শুরু থেকে বাংলাদেশ সতর্ক ছিল। এক পর্যায়ে বাংলাদেশ ৭ পয়েন্টে এগিয়ে ছিল। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশের ভুলে তাইপে কিছু পয়েন্ট আদায় করে। এতে ২৪-২০ পয়েন্টে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ যেখানে চাপে রাখার কথা সেখানে উল্টো চাপে পড়ে। এক পর্যায়ে তাইপে ৩৬-৩৫ পয়েন্টের লিড নেয়। মিনিট চারেক আগে বাংলাদেশ লিড নিয়ে ৪০-৩৯ করে। তাই শেষ তিন মিনিট খুব স্নায়ুযুদ্ধ হয়। শেষ হাসি বাংলাদেশই হেসেছে।
aliul / aliul
কাবাডিতে দুই জয়, অন্য ডিসিপ্লিনে হতাশা
চায়নিজ তাইপেকে হারিয়ে পদকের পথে বাংলাদেশ
শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি
স্বপ্নজয়ের লড়াইয়ে দুই তায়কোয়ান্দো যোদ্ধা
প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের
দুর্দান্ত গোলের পরও এনজোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন
যে কারণে ম্যানইউ ছাড়তে চান গ্যাব্রিয়েল
নেশনস লিগের স্কোয়াডে পরিবর্তন আনলো ইংল্যান্ড
এনসিএল : মাঠের লড়াইয়ের আগে পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন
প্রথমবার এমন মাইলফলক ছুঁলেন পাকিস্তানের কোনো ক্রিকেটার
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ‘বুড়ো’ ওয়ার্নার
রেফারিং নিয়ে ক্ষুব্ধ মরিনিওকে সিমিওনে, ‘সীমা ছাড়াবেন না’