ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ফারহান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৯-২০২৬ রাত ৯:৫৮

ফারহান আলী ওয়াহিদের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডেফুলহ্যামের একাডেমি থেকে মূল দলেও অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারেরআর প্রথমবারের মতো ফারহান ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দল

২৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন ফারহানজাতীয় দলের সঙ্গে ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে তাই অভিষেকের অপেক্ষায় রোমাঞ্চিত তিনি

প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতি জানতে চাইলে ফারহান বলেন, ‘এটা দারুণ ছিলনিজের দেশ, নিজের জাতি এবং নিজের ব্যাকগ্রাউন্ডকে প্রতিনিধিত্ব করা আমার জন্য খুবই রোমাঞ্চকরসমর্থকদের কাছ থেকেও প্রচুর সমর্থন পাচ্ছিশুরু করার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি

ফুলহ্যামের একাডেমি থেকে মূল দলে অভিষেক হয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদেরতবে আপাতত ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দিয়েছেন তিনিসামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাস চোখে পড়েছে ফারহানের

তিনি বলেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্যআমি যে পরিমাণ সমর্থন পাচ্ছি, তা অসাধারণ, অবাস্তব বলে মনে হয়শুরুতেই এই ধরনের সমর্থন পাওয়া আমাকে সামনের দিকে এগিয়ে যেতে এবং দেশের জন্য ভালো কিছু করতে উৎসাহিত করে

প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেয়েই ভালো কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ফারহানতিনি বলেন, ‘ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিতআশা করি আমরা সেখানে গিয়ে জয়লাভ করতে পারবো

 

 

 

শান্তা / এমএসএম

বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ফারহান

১০ জনকে হারিয়ে বার্সার কাছে আতলেতিকো

কোরিয়াকে হারিয়ে পদকের আশা কাবাডিতে

কাবাডিতে দুই জয়, অন্য ডিসিপ্লিনে হতাশা

চায়নিজ তাইপেকে হারিয়ে পদকের পথে বাংলাদেশ

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

স্বপ্নজয়ের লড়াইয়ে দুই তায়কোয়ান্দো যোদ্ধা

প্রিমিয়ার লিগে ২৫ দলের বিপক্ষে গোল করে ইতিহাস হালান্ডের

দুর্দান্ত গোলের পরও এনজোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন

যে কারণে ম্যানইউ ছাড়তে চান গ্যাব্রিয়েল

নেশনস লিগের স্কোয়াডে পরিবর্তন আনলো ইংল্যান্ড

এনসিএল : মাঠের লড়াইয়ের আগে পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন

প্রথমবার এমন মাইলফলক ছুঁলেন পাকিস্তানের কোনো ক্রিকেটার