পদক জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৬ রান
নিশীথ সুর্যের দেশ জাপান। চারটা-পাঁচটায় সূর্যের আলো ফোটে। আজ নাগোয়ায় সকালের শুরু থেকেই কড়া রোদ। এমন সকালে নারী ক্রিকেটে ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। টাইগ্রেসদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রান করে পাকিস্তান।
পাকিস্তান ঝড়ো শুরু করলেও বাংলাদেশ ২১ রানের ব্যবধানে পাঁচ উইকেট তুলে নেয়। ষষ্ঠ উইকেট জুটিতে আলিয়া রাজ ও ফাতিমা সানা আবার পাকিস্তানকে ম্যাচে ফেরান। তাদের ৬৭ রানের জুটি ১৪৫ রানের বড় সংগ্রহ এনে দেয়।
ফাতিমা সানা ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। বাংলাদেশি বোলারদের মধ্যে নাহিদা, স্বর্ণা ও রিতু দুইটি করে উইকেট নেন।
বাংলাদেশ নারী দল গত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়েই ক্রিকেটে ব্রোঞ্জ জিতেছিল। এবারও সামনে সেই পাকিস্তান। বাংলাদেশের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতার মধ্যে ১৪৬ রান বড় টার্গেটই।
aliul / aliul
ইকোনমি থেকে বিজনেস ক্লাসে চড়বেন জ্যোতি-মারুফারা
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
চাকরি হারানোর শঙ্কা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যারা
‘কোচ-অধিনায়ককে সাইজ করে দিয়ে ভালো কিছু আশা করেন কীভাবে’
বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!
ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় আয়ারল্যান্ড কোচকে ‘মূর্খ’ বলছে ইসরায়েল
চোটের কারণে আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না শেশকোর
মাদ্রিদ ডার্বিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বললেন এমবাপে
ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
পদক জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৬ রান
বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ফারহান
১০ জনকে হারিয়ে বার্সার কাছে আতলেতিকো