ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
সদ্য এশিয়ান গেমসের দলে সুযোগ পেয়েছেন বিপরাজ নিগাম। আজ মঙ্গলবার ভারত-জাপান প্রদর্শনী ম্যাচে দেশের জার্সিতে অভিষেকের সম্ভাবনাও রয়েছে তার। তবে অভিষেকের কয়েক ঘণ্টা আগে সামনে এসেছে ধর্ষণের অভিযোগ। গতকাল সোমবার বিপরাজের বিরুদ্ধে এ অভিযোগ প্রকাশ্যে আসে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারী তরুণী রোববার বিপরাজের বাড়ির সামনে তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় করছিলেন। তবে বিপরাজ তখন জাপানে থাকায় দেখা হয়নি। পরে বিপরাজের বাবা ফোনে সেই তরুণীর সঙ্গে কথা বলেন। তাকে এক সপ্তাহ পর আবার দেখা করার আশ্বাসও দিয়েছেন।
বিপরাজ ও সেই তরুণীর মধ্যে অবশ্য আগে থেকেই টানা পোড়েন আছে। দুজনই একে অপরের বিরুদ্ধে মামলা করেছেন। গত বছরের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় সেই তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেন বিপরাজ। তার দাবি, বিভিন্ন নম্বর থেকে বারবার ফোন করে তাকে হয়রানি করছিলেন সেই তরুণী। এমনকি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দিচ্ছিলেন।
অন্যদিকে, গৌতম বুদ্ধ নগরের এক্সপ্রেসওয়ে থানায় বিপরাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন সেই তরুণী। তার দাবি, ২০২৫ সালের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের পরিচয় হয়। বিপরাজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। পরে ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে নিয়ে বিপরাজ তাকে ধর্ষণ ও নির্যাতন করেন বলে অভিযোগ করেন। এ ঘটনায় ১৬ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
এশিয়ান গেমসের দলে বরুণ চক্রবর্তীর পরিবর্তে সুযোগ পেয়েছেন বিপরাজ। উত্তরপ্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।
aliul / aliul
ইকোনমি থেকে বিজনেস ক্লাসে চড়বেন জ্যোতি-মারুফারা
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
চাকরি হারানোর শঙ্কা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যারা
‘কোচ-অধিনায়ককে সাইজ করে দিয়ে ভালো কিছু আশা করেন কীভাবে’
বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!
ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় আয়ারল্যান্ড কোচকে ‘মূর্খ’ বলছে ইসরায়েল
চোটের কারণে আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না শেশকোর
মাদ্রিদ ডার্বিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বললেন এমবাপে
ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
পদক জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৬ রান
বাংলাদেশের সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ফারহান
১০ জনকে হারিয়ে বার্সার কাছে আতলেতিকো