ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মাদ্রিদ ডার্বিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বললেন এমবাপে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১১:২৪

মাদ্রিদ ডার্বিতে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিও। এবার সেই বিতর্কে নিজের অবস্থান জানালেন কিলিয়ান এমবাপে। ফরাসি তারকা মনে করেন, ম্যাচে রেফারির ভুল ছিল। তবে এ নিয়ে প্রকাশ্যে বেশি কিছু বলতে চান না তিনি।

রোববার অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে হারে রিয়াল মাদ্রিদ। ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মরিনিও। বিশেষ করে অ্যাতলেতিকোর ক্রিশ্চিয়ান রোমেরো ও লি কাং-ইনের কয়েকটি চ্যালেঞ্জে লাল কার্ড না দেখানো নিয়ে প্রশ্ন তোলেন রিয়াল কোচ।

ডার্বির পরদিন সুইজারল্যান্ডের জুরিখে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে ম্যাচ ও রেফারিং নিয়ে কথা বলেন এমবাপে। রেফারিকে নিয়ে বেশি কথা বলার অভ্যাস তার নেই জানিয়ে তিনি বলেন, ‘রেফারিকে নিয়ে আমি কখনোই খুব বেশি কথা বলিনি। এখন নতুন করে তা শুরু করতে চাই না। আমার কিছু ভাবনা আছে, তবে সেগুলো নিজের কাছেই রাখছি।’

তবে রেফারির ভুলের বিষয়টি অস্বীকার করেননি এমবাপে। তার ভাষায়, ‘রেফারিও মানুষ, তারও ভুল হয়। সেদিনও ভুল হয়েছিল। তবে আমি এ নিয়ে আর কথা বাড়াতে চাই না।’

ডার্বিতে হারকে রিয়ালের জন্য এক ধাপ পিছিয়ে পড়া হিসেবেও দেখছেন এমবাপে। ম্যাচটি জেতার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন তারা। তবে দলের প্রচেষ্টায় ঘাটতি ছিল না বলে মনে করেন এই ফরোয়ার্ড। মৌসুমের এখনো অনেকটা পথ বাকি উল্লেখ করে তিনি সতীর্থদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

aliul / aliul

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান