ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চাকরি হারানোর শঙ্কা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যারা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১২:১৮

প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচ পেরোতেই বেশ কয়েকজন কোচের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মৌসুমের প্রথম আন্তর্জাতিক বিরতিতে তাই স্বস্তিতে থাকার কথা নয় সেসব কোচের, যাদের দল প্রত্যাশা অনুযায়ী ফল পাচ্ছে না। বিশেষ করে গ্রীষ্মকালীন দলবদলে বড় অঙ্কের বিনিয়োগের পরও পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকা কয়েকটি ক্লাবের কোচের ওপর চাপ বাড়ছে।

বিবিসি ও দ্য ইনডিপেনডেন্ট-এর প্রতিবেদনে ম্যানচেস্টার ইউনাইটেডের মাইকেল ক্যারিক, টটেনহামের রবার্তো ডি জারবি, ফুলহামের আলভারো আরবেলোয়া, ক্রিস্টাল প্যালেসের পিয়েরে সেজ, কোভেন্ট্রি সিটির ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও নটিংহাম ফরেস্টের অলিভার গ্লাসনারের নাম উঠে এসেছে। তবে আন্তর্জাতিক বিরতিতেই তাদের কেউ দায়িত্ব হারাবেন, এমন কোনো নিশ্চিত খবর নেই।

গ্রীষ্মে ৩০ কোটি পাউন্ডের বেশি খরচ করে দল সাজিয়েছে টটেনহাম। কিন্তু পাঁচ ম্যাচ শেষে জয়হীন দলটি পয়েন্ট তালিকার তলানিতে। চার ম্যাচে গোলও করতে পারেনি তারা। অ্যাস্টন ভিলার বিপক্ষে ৩-২ গোলে হারের পর কোচ রবার্তো ডি জারবির ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের অবস্থাও স্বস্তিদায়ক নয়। চলতি মৌসুমে লিগে মাত্র একটি জয় পেয়েছে ইউনাইটেড। হালের ধাক্কা হিসেবে আছে ব্রাইটনের কাছে লিগ কাপ থেকে বিদায়। এর আগে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও হেরেছে তারা। শিরোপার লড়াইয়ে থাকার প্রত্যাশা নিয়ে মৌসুম শুরু করা ইউনাইটেডের এমন পারফরম্যান্সে ক্যারিকের ওপর চাপ বেড়েছে। আন্তর্জাতিক বিরতির আগে ফলের উন্নতি না হলে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও বাড়তে পারে।

ফুলহামের দায়িত্ব নেওয়ার পর আলভারো আরবেলোয়াও কঠিন সময় পার করছেন। লিগে টানা তিন হারের পর লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ড্র করে কিছুটা স্বস্তি পেয়েছে দলটি। তবে ড্রেসিংরুমে অসন্তোষের গুঞ্জন এবং শুরুতে পয়েন্ট হারানোর কারণে আরবেলোয়ার অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।

কোভেন্ট্রি সিটির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলও মৌসুমের শুরুতে ভুগছে। প্রথম চার লিগ ম্যাচে কোনো গোল করতে পারেনি তারা, হজম করেছে ১০ গোল। তবে আন্তর্জাতিক বিরতির আগে নটিংহাম ফরেস্টের বিপক্ষে জয় কিছুটা স্বস্তি দিয়েছে ল্যাম্পার্ডকে।

ক্রিস্টাল প্যালেসের পিয়েরে সেজের ক্ষেত্রেও পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল নয়। লিগে ওঠানামার মধ্যে থাকা দলটি ইউরোপা লিগ ও লিগ কাপে ভালো করলেও প্রিমিয়ার লিগে ধারাবাহিকতা দেখাতে পারেনি। ফলের উন্নতি না হলে সেজের ওপর চাপ বাড়তে পারে।

নটিংহাম ফরেস্টের অলিভার গ্লাসনারও আলোচনায় আছেন। লিডসের কাছে লিগ ও কাপ—দুই প্রতিযোগিতায় হারের পর ঘরের মাঠে কোভেন্ট্রির কাছে পরাজয় তার দলের জন্য বড় ধাক্কা। ফরেস্টের মালিক এভানগেলোস মারিনাকিসের উচ্চ প্রত্যাশার কারণে গ্লাসনারের ওপর চাপ তৈরি হয়েছে।

aliul / aliul

এশিয়ান গেমসে খেলতে গিয়ে ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ হলেন খেলোয়াড়

ধোনির পরামর্শেই চেন্নাইয়ের কোচ জহির খান

ডেনমার্কের সঙ্গে ড্র করল বাংলাদেশ

ইকোনমি থেকে বিজনেস ক্লাসে চড়বেন জ্যোতি-মারুফারা

ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

চাকরি হারানোর শঙ্কা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যারা

‘কোচ-অধিনায়ককে সাইজ করে দিয়ে ভালো কিছু আশা করেন কীভাবে’

বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!

ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় আয়ারল্যান্ড কোচকে ‘মূর্খ’ বলছে ইসরায়েল

চোটের কারণে আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না শেশকোর

মাদ্রিদ ডার্বিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বললেন এমবাপে

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পদক জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৬ রান