ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১২:১৯

ফিফার কার্যক্রম ও পরিচালনব্যবস্থা নিয়ে স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিতে সংস্কারের বিষয়েও নিজের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

ফিফা কাউন্সিলের সদস্য ও ২১১টি সদস্যসংস্থার কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো জানিয়েছেন, একটি স্বাধীন পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে ফিফার কার্যক্রমে সম্ভাব্য উন্নয়নের সুপারিশ করা হবে। আগামী মাসে কাউন্সিলের বৈঠকের আগে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও শক্তিশালী করার উপায় নিয়েও পরামর্শ গ্রহণের প্রস্তাব দিয়েছেন তিনি।

এখানে ফিফা সভাপতির ভূমিকা, বড় কৌশলগত উদ্যোগে স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়ানো এবং জবাবদিহি নিশ্চিত করার বাস্তবসম্মত উপায়গুলো পর্যালোচনা করা হবে।

সম্প্রতি ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব নিয়ে ব্যাপক চাপে পড়েছেন ইনফান্তিনো। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা ছিল এতে। তবে প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়ে ফিফা।

পরিস্থিতি সামাল দেওয়ার ইঙ্গিত দিয়ে চিঠিতে ইনফান্তিনো লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহে আপনাদের উদ্দেশে লেখার আগে আমি সময় নিয়ে সবার কথা শুনেছি।’ কনফেডারেশন, সদস্যসংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই পরামর্শপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এফএফই প্রস্তাবের পক্ষে নিজের অবস্থান ব্যাখ্যা করে ইনফান্তিনো দাবি করেন, এতে খেলাধুলাসংক্রান্ত সিদ্ধান্তে ফিফার নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। চিঠিতে তিনি আরও লিখেছেন, ফিফার পরিকল্পিত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রস্তাবটি জনসমক্ষে চলে আসে। কাউন্সিল ও সদস্যসংস্থাগুলোর কাছে পূর্ণাঙ্গভাবে উপস্থাপনের আগেই বিষয়টি প্রকাশিত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে এবং এমন ধারণা জন্মেছে যে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে। তবে ইনফান্তিনো স্পষ্ট করেছেন, বাস্তবে তেমন কিছু হয়নি।

ফিফার সভাপতি আরও দাবি করেছেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়া, স্বাধীনতা ও ক্রীড়াসংক্রান্ত কর্তৃত্ব কখনো বিক্রির জন্য ছিল না। এখনো নয়, ভবিষ্যতেও হবে না।’

এফএফই প্রস্তাব বাতিল হলেও ফুটবলে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য থেকে সরে আসছেন না ইনফান্তিনো। সদস্যসংস্থাগুলোর উন্নয়ন ও সংহতি সহায়তা বাড়াতে ফিফার সম্পদ টেকসইভাবে বৃদ্ধির পথ খোঁজা অব্যাহত থাকবে বলে জানান তিনি। ইনফান্তিনো বলেন, ‘আমাদের উচ্চাকাঙ্ক্ষা বদলাচ্ছে না; বদলাচ্ছে বড় ধারণাগুলো যেভাবে তৈরি, যাচাই ও চূড়ান্ত করা হয়, সেই প্রক্রিয়া।’

aliul / aliul

এশিয়ান গেমসে খেলতে গিয়ে ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ হলেন খেলোয়াড়

ধোনির পরামর্শেই চেন্নাইয়ের কোচ জহির খান

ডেনমার্কের সঙ্গে ড্র করল বাংলাদেশ

ইকোনমি থেকে বিজনেস ক্লাসে চড়বেন জ্যোতি-মারুফারা

ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

চাকরি হারানোর শঙ্কা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যারা

‘কোচ-অধিনায়ককে সাইজ করে দিয়ে ভালো কিছু আশা করেন কীভাবে’

বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!

ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় আয়ারল্যান্ড কোচকে ‘মূর্খ’ বলছে ইসরায়েল

চোটের কারণে আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না শেশকোর

মাদ্রিদ ডার্বিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বললেন এমবাপে

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পদক জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৬ রান