ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ইকোনমি থেকে বিজনেস ক্লাসে চড়বেন জ্যোতি-মারুফারা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১২:২০

মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এশিয়া কাপে ব্যর্থতার পর এশিয়ান গেমসেও পদকের সুযোগ খুইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। 

আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে টাইগ্রেসদের। এর আগে ২০১০ ও ২০১৪ আসরে রুপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে সর্বশেষ আসরে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। কিন্তু এবার কোনো পদকই জিততে পারল না জ্যোতিরা।

মাঠের ব্যর্থতার মাঝেই একটি স্বস্তির খবর পেতে যাচ্ছেন নারী দলের ক্রিকেটাররা। এতদিন নারী দলের ক্রিকেটাররা দেশের বাইরে সিরিজ খেলতে গেলে ইকোনমি ক্লাসে চড়তেন।

তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি বিসিবির দায়িত্ব গ্রহণের পর এবার সেটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে নারী দলের ক্রিকেটাররা বিজনেস ক্লাসে চড়তে পারবেন। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র এমনটি জানিয়েছে।

তবে নতুন এই নিয়ম আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে কার্যকর হবে। কেননা টিকিট সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আগেই চূড়ান্ত হয়ে যাওয়ার কারণে আসন্ন এই সিরিজে সম্ভব হচ্ছে না। এরপর নিউজিল্যান্ড সিরিজ দিয়েই শুরু হবে নতুন নিয়ম।

aliul / aliul

শুধু লামিনে বা ইয়ামাল নয়, ‘লামিনে ইয়ামাল’

‘কঠোর নিয়ম মেনে’ বিশ্বকাপ বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

অনুশীলনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে হাসপাতালে নিউজিল্যান্ড ওপেনার

বিশ্বকাপ ফাইনালের চেয়েও ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বেশি

চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য ব্যালন ডি’অর বিসর্জন দিতেও রাজি কেইন

অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে সতর্ক পিএসজি কোচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ম্যাক্সওয়েলের অবসর

ব্রিটিশ নাগরিকত্বে এপিএলে নাম লেখালেন আমির

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

আয়ারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস

সৌদি নিরাপত্তা উদ্বেগের কারণে চ্যাম্পিয়নস লিগ দলে নেই রোনালদো

রেফারির পাশে দাঁড়িয়ে মরিনিও সমালোচকদের বললেন, ‘ওরা নিয়ম জানে না’

ইংল্যান্ড সিরিজে নেই তিন তারকা, ভারতকে চমকে দিয়ে দলে বেয়ার্ডম্যান