ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডেনমার্কের সঙ্গে ড্র করল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৬ দুপুর ১২:৪৭

উজবেকিস্তানের সমরখন্দ শহরে ফিদে ৪৬ তম দাবা অলিম্পিয়াডের পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দল ২-২ গেম পয়েন্টে ডেনমার্কের সঙ্গে ড্র করেছে। 

গতকাল (রোববার) অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ দলের পক্ষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ডেনমার্কের আন্তর্জাতিক মাস্টার ওলসেন ফিলিপ বোয়েকে পরাজিত করেন।

আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে ডেনমার্কের গ্র্যান্ড মাস্টার থিবো জেসপার সন্ডারগার্ড ও গ্র্যান্ড মাস্টার অ্যান্ডারসেন ম্যাডসের সঙ্গে ড্র করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ডেনমার্কের গ্র্যান্ড মাস্টার বিয়েরে জোনাস বুলের কাছে হেরে যান। 

অপরদিকে বাংলাদেশের মহিলা দল পঞ্চম রাউন্ডের খেলায় হন্ডুরাসের মহিলা দলকে ৩-১ গেম পয়েন্টে পরাজিত করে। মহিলা দলের পক্ষে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো যথাক্রমে হন্ডুরাসের মহিলা দলের মহিলা ফিদে মাস্টার টোরেস হার্নান্দেজ লেসলি ক্যারোলিন, মহিলা ফিদে মাস্টার ভিয়েনা ভ্যালেরিয়া ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার বোবাদিয়া দিয়ানাকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হন্ডুরাসের মেহিয়া কামিলার কাছে হেরে গেছেন।  

ওপেন বিভাগে বাংলাদেশ দল ৫ খেলায় ৬ পয়েন্ট ও মহিলা বিভাগে বাংলাদেশ মহিলা দল ৫ খেলায় ৬ পয়েন্ট অর্জন করেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচীর আওতায় উজবেকিস্তানের সমরকন্দে চলমান ফিদে ৪৬ তম দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশের ওপেন ও মহিলা দলকে আর্থিক সহায়তা প্রদান করেছে। 

aliul / aliul

এশিয়ান গেমসে খেলতে গিয়ে ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ হলেন খেলোয়াড়

ধোনির পরামর্শেই চেন্নাইয়ের কোচ জহির খান

ডেনমার্কের সঙ্গে ড্র করল বাংলাদেশ

ইকোনমি থেকে বিজনেস ক্লাসে চড়বেন জ্যোতি-মারুফারা

ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো

চাকরি হারানোর শঙ্কা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যারা

‘কোচ-অধিনায়ককে সাইজ করে দিয়ে ভালো কিছু আশা করেন কীভাবে’

বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!

ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় আয়ারল্যান্ড কোচকে ‘মূর্খ’ বলছে ইসরায়েল

চোটের কারণে আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না শেশকোর

মাদ্রিদ ডার্বিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বললেন এমবাপে

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পদক জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৬ রান