ধোনির পরামর্শেই চেন্নাইয়ের কোচ জহির খান
স্টিফেন ফ্লেমিংয়ের উত্তরসূরি হিসেবে জহির খানকে বেছে নিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। আর এই নিয়োগের পেছনে বড় ভূমিকা রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির পরামর্শেই ভারতের সাবেক পেসারকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
ফ্লেমিংয়ের বিদায়ের পর থেকেই একজন ভারতীয় কোচ খুঁজছিল চেন্নাই। এ জন্য গত দুই মাসে একাধিক প্রার্থীর সঙ্গে আলোচনা করেছে দলটি। কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন হেমঙ্গ বাদানিও। তবে চেন্নাইয়ের কিছু শর্তে অন্য প্রার্থীদের সম্মতি নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত জহিরের ওপরই আস্থা রাখে ফ্র্যাঞ্চাইজিটি।
চেন্নাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশী বিশ্বনাথন ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছেন, জহিরকে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ধোনি। দলের মালিক রুপা গুরুনাথ, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়সহ ক্রিকেট পরিচালনা কমিটির অন্য সদস্যরাও তাতে সম্মতি দেন। মুম্বাই ইন্ডিয়ানস ও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও জহিরের পক্ষে রায় দিতে সাহায্য করেছে।
ফ্লেমিংয়ের বিকল্প খোঁজার দায়িত্ব ধোনির ওপরই দিয়েছিল চেন্নাই। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর বিভিন্ন প্রার্থীর সঙ্গে কথা বলেন তিনি। এরপর দলের মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়। শেষ দুই দিনের কথাবার্তার পর জহিরের নাম চূড়ান্ত করা হয়।
চেন্নাই এমন একজন ভারতীয় কোচ চেয়েছিল, যিনি মূলত আইপিএলেই মনোযোগ দিতে পারবেন এবং বিশ্বের অন্য কোনো টি-টোয়েন্টি দলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন না। জহিরের ক্ষেত্রে সেই শর্ত পূরণ হচ্ছে। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের দল অ্যান্টওয়ার্প অ্যাঙ্কর্সের সহ-মালিক তিনি। তবে অন্য কোনো টি-টোয়েন্টি দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
aliul / aliul
এশিয়ান গেমসে খেলতে গিয়ে ডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ হলেন খেলোয়াড়
ধোনির পরামর্শেই চেন্নাইয়ের কোচ জহির খান
ডেনমার্কের সঙ্গে ড্র করল বাংলাদেশ
ইকোনমি থেকে বিজনেস ক্লাসে চড়বেন জ্যোতি-মারুফারা
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
চাকরি হারানোর শঙ্কা নিয়ে আন্তর্জাতিক বিরতিতে যারা
‘কোচ-অধিনায়ককে সাইজ করে দিয়ে ভালো কিছু আশা করেন কীভাবে’
বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!
ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় আয়ারল্যান্ড কোচকে ‘মূর্খ’ বলছে ইসরায়েল
চোটের কারণে আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না শেশকোর
মাদ্রিদ ডার্বিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বললেন এমবাপে
ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ